somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেটে তেলের গড়াগড়ি , নিরবতার গর্জন

২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






গ্রাম দেশে কাঠের খুঁটিকে ঘুন পোকা থেকে রক্ষা করতে মেটে তেল যা আলকাতরা আর কেরোসিন মেশানো মিশ্রন ব্যাবহার হয় । তো ইংরেজিতে বার্নট সিয়েনা বা গাড় বাদামি রঙের ছড়া ছড়ি বেবুলের ছবির প্রায় সর্বত্র লক্ষিত । বেবুল নিরব হয়েছে ২০২০ সালে । আমরা খবরে পড়েছি । বেবুলের সাথে দেখা হয়না দেড় যুগের বেশি সময় । কিডনি নষ্ট হয়ে বেবুল চিকিৎসাধীন ছিল অনেকদিন । দেখা হয়নি কথা হয়েছে । আমাদের খিস্তি খেঁউড় বেশিই হতো , তো তাই হয়েছিল টেলিফোনে । তারপর বেবুলের আত্মা অপেক্ষমাণ ট্রেনে উঠে আমাদের পরিচিত জগত থেকে হারিয়ে গেল । ২০১৫ থেকে ২০ পর্যন্ত অসুস্থ শরীরে একপ্রকার নিরব গর্জন করেছে ক্যানভাসে । বাদামি রঙের খেলায় মত্ত বেবুল কি খুজছিল ক্রমস আঁধার হয়ে যাওয়া হরাইজেনটাল ফর্মে , ঘরের কোনে , মাঠে , চরাচরে আর আধো চাদের মধ্যে । একটা বিশাল ঘড়ি কোন সময়ের নির্দেশ করছে জানা হয়নি । ঘড়ির পেছনে ট্রেন দৃশ্যমান , ট্রেন সময়মত এসেছে কি আসবে , যাত্রীরা সবাই কি চড়েছে বা প্লাটফর্মে দণ্ডায়মান । খুব চাপা স্বভাবের বেবুল কাউকে সম্ভবত বলেনি , যা প্রকাশ তা ক্যানভাসে , বুঝে নেবার দায়িত্ব আপনার নিজের । আমি কোন কোন ছবিতে যীশুর ক্রুশ দেখতে পাচ্ছি , কি যন্ত্রনায় ক্রুশ একেছিল , জানা নেই । চতুষ্কোণ লম্বাটে ফর্ম কি ঘর বাড়ি , কুড়ে ঘরে , দরজা , কি জানালা , কি খোলা প্রান্তে , বৃক্ষের অবয়বে, দুহাত ছড়িয়ে কবি অর্জন করে তার কাব্য উৎসব । গোটা দুই ছবিতে চীনাদের জলরঙের এফেক্ট দৃশ্যমান । বেবুল ,আমি , সাইদ একসাথে ৮২ সালে প্লেনে চড়েছিলাম চীনাদের দেওয়া স্কলারশিপে পড়াশুনা করতে । আমার ধারনা ছিল বেবুল ক্ষীণ হলেও চীনা ধারায় ছবি আকবে । নাহ , বেবুল একেবারে সেমি বিমূর্ত ধারায় পশ্চিমকে অনুসরন করল কিন্তু তাও উজ্জ্বল হয়েছে । আকিয়ে স্বাধীন তার চিন্তা চেতনা আর ভাব প্রকাশে । বেবুল তার গুরু কিবরিয়াকে এড়াতে পারেনি বিবিধ ফর্ম আর রঙে । স্কুল অফ কিবরিয়া একারনেই বিখ্যাত তার ভাব শিস্য দের মাঝে ।

দি এজ গ্যালারি , গুলশানে ( বারিধারা যাওয়ার ব্রিজের বা হাতে ) দি সাউনড অফ সাইলেন্স শিরোনামে শিল্পী গোলাম ফারুক বেবুলের একক প্রদর্শনী চলবে আরও চারদিন - সকাল ১১টা থেকে রাত আটটা ।

























সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র | ডঃ এম এ আলী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০৩

গানের লিংক - Click This Link
(গানটিতে মাইকেল জ্যাকসনের 'বিট ইট' গানের একটি পিস ব্যবহার করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।)



অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের... ...বাকিটুকু পড়ুন

বেদুইন: আরবের বালুর বুকে লেখা ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৮


বালুর ঢেউ যেখানে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে
সেখানে জন্ম নেয় মানুষ
যাদের ঘর ছিল দিগন্ত
আর ছাদ ছিল নক্ষত্রভরা রাত।

তারা বেদুইন
মরুর সন্তান, বাতাসের সাথী
তৃষ্ণার মাঝেও যাদের হৃদয়
অতিথির জন্য ঝরাতো মধুর হাসি।

খেজুরগাছের... ...বাকিটুকু পড়ুন

CONTROL YOUR TONGUE...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪


১. অনেকদিন আগে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, “ঘুষকে ঘুষ বলা যাবে না, বলতে হবে স্পিড মানি”। গতকাল বিএনপি’র সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮২

লিখেছেন রাজীব নুর, ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩১



আলহামদুলিল্লাহ প্রথম রোজা ডান!
সন্ধ্যায় এলোমেলো খাবার খাওয়ার কারণে ইফতারের পর শরীরটা আমার খারাপ লেগেছে। আই ফিল ব্যাড। শরবতে এত চিনি দিয়েছে যে, মনে হয়েছে রসোগোল্লার সিরা। এলোমেলো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ভাষা দিবসের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১৫



একুশ মানে মাথা নত না করা।
একুশ মানে ভাষার প্রশ্নে আপোষ না করা।

অমর একুশে আমাদের শেখায়—
আমাদের মাতৃভাষা কারও দয়ার দান নয়।
ভাষা আমাদের অর্জিত অধিকার।

যারা ভাষার জন্য শহীদ হয়েছেন, তারা... ...বাকিটুকু পড়ুন

×