সর্ব পথ উন্মুক্ত
০৮ ই জুলাই, ২০২২ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ঈদ যাত্রার গুরুত্বপূর্ণ দিনে প্রায় স্তব্ধ হয়ে আসা পাটুরিয়া , সদরঘাট, গাবতলি চঞ্চল হয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উপচে পড়ছে যাত্রীতে । গরু ভর্তি ট্রাকগুলো ফেরত যাচ্ছে মনুষ্য ভর্তি হয়ে । ঠাই নাই ঠাই নাই হেথা হোথা কোথাও ঠাই নাই । সায়দাবাদে বাস আটকে থাকছে জ্যামে ৪ ঘণ্টা , তারপর বরিশাল , খুলনা । অতঃপর সদরঘাট থেকে লঞ্চে । লঞ্চের কদর বেড়েছে । ফাকা গাবতলি হি হি করে হাসছে প্রকৃতির আজব রদবদলে । পাটুরিয়াও তেমনি আনন্দে গদগদ । বঙ্গবন্ধু সেতুর ৩৭ কি মিঃ আগ থেকে লাইন । এবার ঘুমন্ত জনতা এমনভাবে জেগে উঠেছে যা আমি আগে দেখিনি । সবার যাওয়া চাই দেশের বাড়িতে , আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার জন্য । কোরবানির পরের অবস্থা ভয়াবহ হবে করোনার ছোবলে । মাস্ক হীন জনতা দুর্দম , বেপরোয়া । গরুর হাট কাল শেষ মুহূর্তে দরাদরির কবলে পড়বে । আমাদেরটা হয়ে গেছে , বেশ নাদুস নুদুস , দেড় লাখে ।
যে গরম , বাপরে বাপ তবুও ইদুল আযহা ভাল কাটুক সবার ।
ইদের শুভেচ্ছা সবাইকে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২২ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন
আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন