somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেডিসিনে ২০২২ সালের নোবেল পুরস্কার

০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেট

সুইডিশ বিজ্ঞানী সান্ত পাবো মানব বিবর্তন নিয়ে অনন্যসাধরণ কাজের জন্য প্রাণীবিদ্যা/মেডিসিনে ২০২২ সালের নোবেল পুরস্কার পেলেন।

যারা মানব বিবর্তন নিয়ে পড়াশোনা করছেন, তাদের কাছে নামটা পরিচিত।
নোবেল কমিটি বলেছে, তিনি আমাদের বিলুপ্ত আত্মীয় নিয়েণ্ডারথালদের জেনেটিক কোড ক্র্যাক করার মত আপাতদৃষ্টিতে অসম্ভব কাজটি করতে পেরেছেন। শুধু তাই নয়, তিনি আধুনিক মানুষের আরেক জ্ঞাতি ভাই ডেনিসোভানদের আবিষ্কার করার ক্ষেত্রেও "চাঞ্চল্যকর" কাজ করেছেন।
সেই যে মৌলিক প্রশ্ন, আমরা কোথা থেকে এসেছি, আমাদের জ্ঞাতি কারা, সেই জ্ঞাতিরা কেন বিলুপ্ত হয়েছে, কেন হোমো স্যাপিয়েন্স টিকে রইল, কেন আমরা কথা বলতে পারি, আমাদের জ্ঞাতিরা কি কথা বলতে পারত? - এই প্রশ্নগুলো নিয়ে যেসব আণবিক জীববিজ্ঞানী, জনজাতি জিনবিদ, বিবর্তনীয় জিনবিদরা কাজ করছেন সান্ত পাবো তাদের মধ্যে শুধু অগ্রগণ্য নয়, তাঁকে প্যালিওজেনোমিক্স অর্থাৎ প্রত্নজিনবিদ্যার অন্যতম প্রতিষ্ঠাতা বলা যায়।
বেঁচে থাকা মানুষের ডিএনএ বিশ্লেষণ করা যায়, সে আমরা সকলেই জানি। তবে প্রাচীন কঙ্কালের ডিএনএ বিশ্লেষণ করে আমাদের ইতিহাস, আমাদের পূর্বজ, জ্ঞাতিদের সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। সাম্প্রতিককালে প্রাচীন ডিএনএ বিশ্লেষণ করে পাওয়া তথ্য বিভিন্ন জনগোষ্ঠীর পৃথিবীব্যাপী পরিযান নিয়ে তথ্য দিয়েছে। আমরা ডেভিড রাইখের নাম শুনেছি, ভারতের ইতিহাস নির্মাণ প্রসঙ্গে ২০১৯ সালে জনজাতি জিনবিদ্যার বিভিন্ন গবেষণাপত্র নিয়ে খবরের কাগজে রীতিমত রাজনৈতিক ঝড় বয়ে গেছে।
সান্ত পাবো অবশ্য আরেক ধাপ এগিয়ে গিয়ে আমাদের বিলুপ্ত আত্মীয় নিয়েণ্ডারথালের প্রাচীন কঙ্কালের ডিএনএ বিশ্লেষণ করতে সফল হয়েছেন। এই কাজ কতটা কঠিন, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। হরিয়ানার রাখিগর্হিতে ৪৫০০ বছর আগের হরপ্পীয় সভ্যতার ৬১ টি কঙ্কালের মধ্যে মাত্র ১টির সফল ডিএনএ সিকুয়েন্স করা সম্ভব হয়েছিল দক্ষিণ কোরীয় জিনবিদদের সাহায্যে। সেখানে ৩৫-৪০ হাজার বছর আগের ‘অন্য মানুষে’র কঙ্কালের জিনোম সিকুয়েন্স করা যে অত্যন্ত কঠিন কাজ ছিল, সে আমাদের মত আদার ব্যাপারীরাও বেশ বুঝতে পারি। পাবো চেষ্টা করেছেন, অধুনা লুপ্ত বিভিন্ন মানব প্রজাতির প্রাচীন ডিএনএ থেকে পূর্ণ জিনোম সিকুয়েন্স করে তাদের সঙ্গে আধুনিক মানুষের তুলনা করতে।
এদের গবেষণার ফলে, আমরা জানি, আধুনিক মানুষ ও ‘নিয়েণ্ডারথাল’-রা নিজেদের মধ্যে মিলনে সক্ষম ছিল। শুধু তাই নয়, তাদের সন্তানরাও পরের প্রজন্মের জন্ম দিতে পেরেছে। আজও তাই আফ্রিকার বাইরে সব মানুষ বয়ে বেড়াচ্ছে ১-৪% ‘নিয়েণ্ডারথাল’ জিন।
আমাদের বিলুপ্ত আত্মীয়দের কাছ থেকে পাওয়া কিছু জিন আজকের মানুষের শরীরবিদ্যাকে প্রভাবিত করে। এরকম একটি উদাহরণ হল EPAS1 জিনের ডেনিসোভান সংস্করণ, যা উঁচু জায়গায় বেঁচে থাকার জন্য তাদের সুবিধা দিয়েছিল, এখন তিব্বতিদের মধ্যে এই জিন পাওয়া যায়। নিয়েণ্ডারথালের জিনও বিভিন্ন ধরনের সংক্রমণের থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে।
নতুন পথে বিজ্ঞান এগিয়ে চলেছে, প্রাচীন বিলুপ্ত মানবের জিনের সঙ্গে আধুনিক মানুষের জিনের তুলনা করে তার কার্যকারিতা হয়তো চিকিৎসার ক্ষেত্রেও নতুন পথের সন্ধান দেবে।
অভিনন্দন সান্ত পাবো, অভিনন্দন প্রত্নজিনবিদ্যা, জনজাতি জিনবিদ্যা, বিবর্তনীয় জিনবিদ্যার অনলস বিজ্ঞানীদের। নতুনভাবে নিজেদের চিনতে, জানতে, আমাদের প্রাগিতিহাসকে তুলে ধরতে এই বিদ্যা ভবিষ্যতে নির্ঘাত আরও কার্যকরী হবে।
Madhusree Bandyopadhyay এর সৌজন্যে

সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১০:১২
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×