
গতকাল রাতে বেশ মনোযোগ দিয়ে ব্রাজিল - সুইস খেলা দেখেছি । আমার জন্য এটাই ব্রাজিলের প্রথম খেলা । এখন রাত জাগতে পারিনা বিধায় গভীর রাতের খেলা মিস করি । কাল ব্রাজিল সুইস দুপক্ষই ভাল খেলেছে এবং আমাদের ছোট পরিবারের সবাই হৈ হল্লা করে গোল উদযাপন করেছি । কেবল টি ভি চার সেকেন্ড স্লো কারন আমরা গো ও ও ও ল বলে চিৎকারের আগেই মোড়ে বিশাল টি ভি তে শতশত দর্শক গগন বিদারী চিৎকার গো ও ও ও ও ও ও ও ও ও ল বললে আমরা বুঝি কাজ হয়ে গেছে । শেষে প্রিয় ফুটবল তারকাদের দেখানোর সময় রোনালদোর বিশাল বপু দেখে হেসে ফেলেছি । খুব পরিচ্ছন্ন একটি ছবি খুজছিলাম পোস্ট করার জন্য । নুরুন্নবি চৌধুরি ফেবুতে সুন্দর এই ছবিটি পোস্ট করেছে । এক সময়ের ব্রাজিল দলের সেরা সব খেলোয়াড় যাদের নামের শুরুটা ছিল 'R' দিয়ে..রোনালদো, রিভালদো, রবার্তো কার্লোস, রোনালদিনহো এক সারিতে বসে , খুব ভাল লাগলো ।
আপনি কোন দলের সাপোর্টার ?
সোনাবীজের মত ক্ষনে ক্ষনে দল বদলানো সাপোর্টার নয়ত ? সোনা অনেকগুলো সমিতি করেছে ফেসবুকে
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২২ রাত ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



