
রাইফেল মানায় না ওই হাতে ,বালিকা
মানায় আমার হৃদয় লাল টকটকে উষ্ণ
করেছি লালন আঙ্গুরের লাল মদে
আর উচ্চমানের পোলিশ চীজ দিয়ে
এসো বালিকা ছাড়ো রাইফেল
তুলে ধরো এই নিষ্কণ্টক উষ্ণ হৃদয়
থাকুক তোমার দখলদারিতে নিরাপদে
বিশ্বাস কর বালিকা আমি প্রেম রণভূমির
সেই অচ্ছুৎ যে চিরকুমার রয়ে গেছে
তোমার তরে ধানসিঁড়ি নদীটির তীরে
অযুত দিবস আর রজনী পূজার ঘণ্টা শুনে
বালিকা , কিছু বল , থেকনা চুপটি করে !!
------------------------------------------------
শাহ আজিজের লেখা কবিতা
৯/১২/২০২২
কপিরাইটঃ শাহ আজিজ
ছবি - নেট
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


