somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। রসের পায়েস

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





ভোর বেলায় গায়ে মোটা চাদর চড়িয়ে উঠোনে দাঁড়ালাম । কয়েকটি তাফলে রস জ্বাল দিচ্ছে কিষাণেরা । পুরা বাড়িটা ব্যাস্ত । আমায় কিষাণেরা হেসে জিজ্ঞাসা করল কাচা রস খাবা সাহেব ? মাথা নাড়লে আমায় ঠিলা থেকে খেজুর গাছের মুচি দিয়ে বানানো ছাকনির মধ্যে গ্লাসে রস ঢেলে দিল । ঠাণ্ডা রস দারুন মজার । আরাক গিলাস খাও , না করলাম মাথা নেড়ে , বললাম গুড় তৈরি হলে খাব । রান্না ঘরের বাইরের বড় চুলায় পায়েস তৈরি হচ্ছে । খৈলেনে চলে এলাম । উচু করে পাকা ধান স্তুপ করে রাখা । ঘুম কাটেনি , শুয়ে পড়লাম নিচুতে রাখা ধানের গোছার ওপরে । চাদর মুড়ে দিলাম সারা শরীরে । সূর্য উঠেছে আর তার ক্ষীণ আলো খেলা করছে আমার চাদরে ঢাকা চোখের সামনে । চাদর সামান্য সরিয়ে কয়েক ইঞ্চি দূরে সোনালি ধানের মধ্যে ওষের ফোটায় ভোরের সূর্যের ঝিলিক প্রথম দেখলাম । একটা মুক্তো দানা হয়ে আমায় দারুন উজ্জীবিত করল । ধানের গন্ধ আমায় পাগল করে দিচ্ছিল , আমিতো ধানের ওপর শুয়ে , আমায় আর ধানের গোছায় কোন পার্থক্য নেই নেই ব্যাবধান । সূর্য বাড়ছে আর ওষের মুক্তো দানার উজ্জলতা মিলিয়ে যাচ্ছে ক্রমশ । তন্দ্রা ভাব কেটে গেল কাজের মেয়েটির ডাকে । সে বলল আব্বা, আসেন আপনারে ভিতরে খাতি বোলাচ্ছে । ভিতরে গেলাম । রান্না ঘরের মাটির বারান্দায় মাদুর পেতে তাতে বসলাম । একটা কাচের থালায় অর্ধ গোলাকার আকারের ভাতের ওপর চকচকে কুসুমের হাসের ডিম পোঁচ । কি দারুন ধোঁয়া উঠছে নতুন চালে । খেতে খেতে চলে এলো কাসার বাটিতে পায়েস , নতুন চালের , কিছুক্ষন আগে ধানের গোছার ওপর শুয়েছিলাম । প্রতিদিন ধান মলবে , দুটো ঢেঁকি ব্যাস্ত থাকবে ধান ভানায় । ডাল , মাছ কিছুই আর ছুলাম না সোজা নতুন চাউলের পায়েস খেজুরের রসের কাঁসার বাটি তুলে হাপুস হুপুস খেতে শুরু করলাম । চকিত তাকিয়ে দেখি আমাদের কিষাণরা তাফলের পাশে বসে , আত্মীয় স্বজন , গৃহকর্মীর দল স্থির হয়ে আমার হাভাতের খাওয়া দেখছে । কিষাণদের একজন শুধাল সাহেপ কিরাম হইছে শিন্নি ? আমি বললাম সেইরাম অইছে , দেহি আরাক বাটি । কাকী’মা শুধালেন বিকেলে কি কি পিঠে খাতি চাও ? আমি বললাম গুড় আর নারকেলের পুর দেওয়া কুলি পিঠা ভাজা । আমার প্রিয় পিঠা । অর্ধ শতাব্দী পরে এখনও ঢাকা শহরে কুলি পিঠা খুজি কিন্তু সেই মজা নেই ।

শাহ আজিজের গল্প

কপিরাইটঃশাহ আজিজ

ছবি - নেট
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শুকতারা

লিখেছেন সামিয়া, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫১



তুমি আমাকে যে জায়গায় রেখে গিয়েছিলে, সেই জায়গাটা ধীরে ধীরে একটা ভূগোল হয়ে গেছে। সেখানে সময়ের নিজস্ব কোনো ঘড়ি নেই, ঋতুর আলাদা নাম নেই, কেবল স্থিরতা আছে, যেন দুপুরবেলা... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

×