শাহ সাহেবের ডায়রি ।। শীতের পিঠা
০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কার্তিকের মাঝামাঝি , উত্তরাঞ্চলের এলাকাগুলিতে শীত নেমে গেছে । আর কিছুদিন বাদেই নতুন ধান উঠবে উঠোনে । ঢাকাতে ভোর বেলাতে একটা কাঁথা চাইই চাই । সকালে এক কাপ গুড়ের চা একদম ঝাক্কাস । সন্ধ্যায় রূপনগরের মোড়ে পিঠার পসার নিয়ে বসবে বস্তির মহিলারা , সঙ্গ দেবে স্বামী , ছেলে বা মেয়ে কাছেই দাড়িয়ে । মাটির চুলা দেখতে পাওয়া সৌভাগ্য বটে । আস্তে ধীরে ভিড় বাড়বে । পান পিঠা , ভাপা পিঠা আর চিতই চলে বেশী । চিতই সাথে কিছু ভর্তা একদম জমজমাট । তেলে ভাজা পিঠা যাকে পান পিঠা বলি আমার খুব প্রিয় । খেজুর রসে ভেজানো পিঠা শীতের মুল গল্প । ছোট বেলায় ভোরে নরম নরম এলিয়ে পড়া রসের চিতই এখনো দুর্দম আকাঙ্খা জাগায় গ্রামে যেতে । অনলাইনে ঢাকাতে রসের পিঠা খাই , মন্দ নয় । শুধু গরম চিতই কিনে গুড় দুধ আর নারকেল দিয়ে ঘরেই বানানো যায় রসে ভেজা চিতই । বাঙালী সংস্কৃতিতে শীতের পিঠা এক অপরিহার্য বিষয় । রাস্তার মোড়ে বসা এই খালারা নব্য প্রজন্মের মধ্যে পিঠা সংস্কৃতিকে বাচিয়ে রেখেছেন ।
ভাল থাকুন আপনারা ।


সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১

বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন...
...বাকিটুকু পড়ুনগানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুন
তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন