শাহ সাহেবের ডায়রি ।। কুকুরছানা
২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সপ্তাহ দুই আগে কে বা কারা একডজন কুকুর ছানা রেখে গেছে রুপনগর খালের কালভার্ট এর পাশের এতটুকু খালি জায়গায় । সাদা ধবধবে কুকুর ছানা যখন একসাথে হুটোপুটি খেলে তখন আসলেই মন নরম হয়ে যায় । তারপর থেকেই পথচারী আর খবর পাওয়া দুরের লোকজন ওদের দেখতে আসছে । বিস্কিট রুটি , খিচুড়ি সব রেখে যাচ্ছে ওদের খাবার জন্য । একটা কাঠের প্যাকিং বাক্স রাখা যাতে ওরা ঘুমুতে পারে । প্রতিদিনই বাচ্চা একটা দুইটা করে কমছে । টের পেলাম ৫০০ টাকায় কুকুর ছানা বিক্রি হচ্ছে কিন্তু বিক্রেতাকে আজও অবধি দেখিনি । চরম ঠাণ্ডা বাতাসে বাচ্চাগুলো কাপছে । একটা বস্তা কিনে দিলাম , কেউ কেউ পুরাতন জামা কাপড় দিচ্ছে । পাশের বস্তির শিশুদের একটা দল ওদের সেবা যত্নে লেগে গেছে । কাছেই দোকানে মুরগি বিক্রি হয় জবাই করে । কেউ একজন নাড়িভুঁড়ি এনে দিতেই হাপুস হুপুস করে খেল । আমিও পরিচিত একজনকে অনুরোধ করলাম তো সে মুরগির নাড়ি ভুঁড়ি দিয়ে গেলো । পেট ফোলা বাচ্চা দেখলে টেনশন থাকে না যে ওরা ক্ষুধার্ত । সর্বশেষ ২টি কুকুর ছানা আছে । যাকে বলেছিলাম আর টাকা দিয়েছিলাম বুঝলাম সে ঠিকমত খাবার না দিয়ে টাকা মেরে দিচ্ছে । এই বস্তির লোকজন এক একটা ক্রিমিনাল । সাথের শিশুরাও তেমনি অভ্যস্ত হচ্ছে অপরাধে । আজ আবার ঠাণ্ডা হাওয়া বেড়েছে । শেষ দুটি ছানা টিকে আছে নাড়িভুঁড়ি খেয়ে । ঐ দুটোর কি হবে জানিনে তবে ওরা সুস্থ আছে ।
আমার অনাহুত দেখভাল বস্তির ছেলেপিলে পছন্দ করছে না টের পেলাম ।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন