শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতের দাম বাবদ বাংলাদেশের থেকে ৭,২০০ কোটি টাকা পায় আদানি সংস্থা। সেই দাম না মেটালে অন্ধকারে ডুবতে পারে বাংলাদেশ।
২০২২ সাল থেকে বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রি করছে ভারতের আদানির সংস্থা। সে দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করে তারাই। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ (বিপিডিপি)-কে ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল তারা। জানিয়েছিল, ওই সময়ের মধ্যে বকেয়া মেটাতে হবে। সেই সঙ্গে ১,৫০০ কোটির ‘লেটার অফ ক্রেডিট’-ও দিয়েছিল। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’ একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, সেই টাকা কৃষি ব্যাঙ্কের মাধ্যমে ‘লেটার অফ ক্রেডিট’ দিয়ে মেটানোর কথা থাকলেও তা করেনি বাংলাদেশ। দেশে আমেরিকান ডলারের অভাবকেই তারা দায়ী করেছে বলে সূত্রের খবর। ওই সংবাদমাধ্যমের দাবি, এর ফলে ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে বিদ্যুতের জোগান কমিয়েছে ‘আদানি পাওয়ার ঝাড়খণ্ড’।
বেশ ঝামেলা পাকাবে বিদ্যুৎহীনতা ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮
'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন