somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। 'জয় বাংলা' কখনোই কেবলমাত্র রাজনৈতিক স্লোগান ছিল না।

১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পশ্চিম পাকিস্তানের শাসকদের নির্মম শোষণ, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতাকামী বাঙালিদের লড়াইয়ে এই আইকনিক স্লোগানটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছিল।

এই স্লোগান বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করতে সাহায্য করে, যার ফলে আজ আমরা গর্বভরে দেশের ৫৪তম স্বাধীনতা দিবস পালন করছি।

'জয় বাংলা' ১৯৬০ এর দশকের শেষের দিকে জনসাধারণের স্লোগানে পরিণত হয়েছিল এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়িয়েছে।

১৯৬৯ সালে খুলনা জিলা স্কুলে বিশাল মিছিল এলো আমাদের নিয়ে মিছিলে যাবে বলে । আমার আবার এসবে দারুন ঝোঁক ছিল । মিছিলে গগন বিদারী আওয়াজ উঠলো জ য় য় য় য় য় য় য় য় য় য় য় য় বাংলা । ঐ শুরু জয়বাংলা দিয়ে শ্লোগানে উত্তাল হওয়া । মিছিলটি ছিল ছাত্র ইউনিয়নের ।
১৯২২ সালে ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে যখন জাতীয়তাবাদী আন্দোলন তুঙ্গে, তখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 'পূর্ণ অভিনন্দন' কবিতায় এই শব্দগুলো লিখেছিলেন।

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে জেলে থাকার সময় এটি লিখেছিলেন।

কবিতার বিষয়বস্তু ছিল ঔপনিবেশিকতা, বিদেশি নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহ এবং 'জয় বাংলা' শব্দগুলো কিছুটা ভিন্নভাবে ব্যবহার করা হলেও পঞ্চম স্তবকে উপস্থিত হয়েছে, 'জয় বাংলার পূর্ণচন্দ্র, জয় জয় আদি -অন্তরীণ! জয় যুগে-যুগে-আসা-সেনাপতি, জয় প্রাণ আদি-অন্তহীন!'

কবিতাটি ব্রিটিশ বিরোধী বীর পূর্ণচন্দ্র দাসকে উৎসর্গ করা হয়েছিল। তিনি ছিলেন মাদারীপুরের একজন স্কুল শিক্ষক এবং কারাগারে নজরুলের সহবন্দী।

পূর্ণচন্দ্র বহরমপুর জেল থেকে মুক্তি পাওয়ার পর তার মুক্তি উপলক্ষে মাদারীপুরে একটি সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে পূর্ণচন্দ্র সম্পর্কে কিছু লেখার জন্য কাজী নজরুলকে অনুরোধ করেন কালিপদ রায়চৌধুরী। কালিপদও কাজী নজরুলের সঙ্গে কারাবন্দী ছিলেন।

কবিতাটি পরে ১৯২৪ সালে তার কাব্যগ্রন্থ 'ভাঙার গান'-এ প্রকাশিত হয়।

আজ স্বাধীনতার ৫৪ বছরে প্রথম জানলাম শব্দ দুটি কাজি নজরুল ইসলামের রচনায় উল্লেখিত ।

যাই হোক জয়বাংলা নিয়ে ইউনুস সাহেবের এতো বেদনা কেন জানিনে । ৭১ সালে এক এবং একটি শ্লোগান ছিল জয়বাংলা ।

আমি গতকাল রায় হবার পরে উচু গলায় জয় বাংলা শ্লোগান দিয়েছি চায়ের দোকানে । একদুজন একটু আপত্তি করলে আমি বলেছি কি করবে ওরা আমায় ? সরকারি উচ্চারনে নিষিদ্ধ কিন্তু ব্যাক্তি উচ্চারনে সিদ্ধ । ইউনুস একধাপ নেমে গেলেন আমার মানদণ্ড থেকে ।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৭
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×