somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। দীর্ঘ দিন মহাকাশে থাকলে নভশ্চরদের কী কী সমস্যা হতে পারে

১৮ ই মার্চ, ২০২৫ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৯ মাস পরে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর।





ক্ষয়ে যেতে পারে হাড়, কমতে পারে দৃষ্টিশক্তিও! দীর্ঘ দিন মহাকাশে থাকলে নভশ্চরদের কী কী সমস্যা হতে পারে

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অভিযানগুলি সাধারণত ছ’মাসের জন্য হয়। তবে কোনও কোনও ক্ষেত্রে এক বছর পর্যন্ত সেখানে থেকে যেতে হয় মহাকাশচারীদের। প্রায় ন’মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছেন নভশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। সাধারণত দীর্ঘ সময় মহাকাশে কাটালে মানুষের শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয়। বেশি সময়ের জন্য কোনও মহাকাশ অভিযানে থাকলে হাড় এবং পেশির ক্ষয়, দৃষ্টিশক্তির সমস্যা-সহ আরও বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে নভশ্চরদের। অতীতে এর মধ্যে কিছু সমস্যা ভাল ভাবে সামাল দিয়েছেন মহাকাশচারীরা, আবার কিছু সমস্যা রহস্যই রয়ে গিয়েছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অভিযানগুলি সাধারণত ছ’মাসের জন্য হয়ে থাকে। তবে কোনও কোনও ক্ষেত্রে মহাকাশচারীদের এক বছর পর্যন্তও থাকতে হয়। মহাকাশ গবেষকদের বিশ্বাস, এই সময় পর্যন্ত নভশ্চরেরা নিজেদের স্বাস্থ্য ঠিক ঠাক বজায় রাখতে পারেন। সাধারণ অবস্থায় ভারোত্তোলন করলে পেশি এবং হাড় মজবুত হয়। কিন্তু এ ক্ষেত্রে মাধ্যাকর্ষণ শক্তির একটি বড় ভূমিকা থাকে। কিন্তু মহাকাশে পৃথিবীর কক্ষপথে মাধ্যাকর্ষণের কোনও অস্তিত্ব নেই। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পৃথিবীর কক্ষপথ ধরে ঘোরার সময়ে হাড় এবং পেশির ক্ষয় রোধ করতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিন ধরনের ব্যায়ামের যন্ত্র ব্যবহার করেন নভশ্চরেরা।

এর মধ্যে একটি যন্ত্র রয়েছে যা নভশ্চরের শরীরের ওজন ঠিকঠাক রাখতে সাহায্য করে। ২০০৯ সালে এই যন্ত্রটি বসানো হয় আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে। মহাকাশে চিকিৎসা সংক্রান্ত বিষয়ের অধ্যাপক রিহানা বোখরি এএফপিকে জানান, ওই যন্ত্র ব্যবহার শুরুর পর থেকে মহাকাশচারীদের পৃথিবীতে ফেরার পর হাড়ে চিড় ধরার সমস্যা অনেকটা কমে গিয়েছে। এ ছাড়া আরও একটি বড় সমস্যা হল পৃথিবীতে ফেরার পরে অনেক ক্ষেত্রে শরীরের ভারসাম্যের অভাব বোধ করেন নভশ্চরেরা। সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মহাকাশ চিকিৎসা সংক্রান্ত বিভাগের ইমানুয়েল আর্কিটার মতে, প্রত্যেক নভশ্চরেরই এই সমস্যা হয়। এমনকি যাঁরা অল্প কয়েক দিনের জন্য যান, তাঁদেরও এই সমস্যা দেখা যায়। তাঁদের জন্য নাসা ৪৫ দিনের একটি কর্মসূচি রয়েছে। মহাকাশ থেকে ফেরার পরে ওই ৪৫ দিন ধরে নভশ্চরেরা শরীর পুনর্গঠন করেন। তৃতীয় সমস্যাটি হল, মহাকাশে শরীরে বিভিন্ন তরল সব জায়গায় সমান ভাবে ছড়িয়ে যায়। পৃথিবীতে থাকাকালীন মাধ্যাকর্ষণের জন্য শরীরের তরলের টান থাকে দেহের নীচের দিকে। মহাকাশে মাধ্যাকর্ষণ না থাকার ফলে তা শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ে। এর ফলে মূত্রে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পেয়ে কিডনিতে পাথর জমার সম্ভাবনা থাকে।




আনন্দবাজার
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২৫ রাত ৯:১৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×