somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। চোখের তারা বলে দেবে মন কেমন আছে!

০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




চোখের তারা বা তারারন্ধ্র ঠিক করে দেয় চোখের লেন্সে কতখানি আলো প্রবেশ করতে পারবে। তবে আলোর পাশাপাশি মনের অন্ধকারের হদিস দেওয়ারও কি ক্ষমতা আছে তার!

প্রিয় মানুষের সান্নিধ্যে এলে সেই ভাল লাগার প্রতিফলন হয় চোখেও। চোখের মণির মাঝখানে যে গভীর,কালো, বৃত্তাকার অংশ, তার পরিধি অনেকটা বেড়ে যায়। কিন্তু একই ঘটনা যদি অন্য সময়েও ঘটে? মনোবিদেরা বলছেন, চোখের তারার আকৃতি যখন তখন বেড়ে যাওয়া মানসিক সমস্যার ইঙ্গিতও হতে পারে!

চোখের তারা বা তারারন্ধ্র ঠিক করে দেয় চোখের লেন্সে কতখানি আলো প্রবেশ করতে পারবে। তবে আলোর পাশাপাশি মনের অন্ধকারের হদিস দেওয়ারও কি ক্ষমতা আছে তার! ক্লিনিকাল সাইকোলজিস্ট মেহজাবিন দোর্দি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘চোখের তারার আকার-আকৃতিতে নজর দিলে, এবং বিভিন্ন পরিস্থিতে তার প্রতিক্রিয়া খেয়াল করলে মনের স্বাস্থ্যের হদিস পাওয়া যায়।’’


চোখের তারা থেকে কী কী বোঝা যায়?

উদ্বেগ বা মানসিক চাপ

প্রিয়জনের সান্নিধ্যে থাকলে যেমন তারারন্ধ্র বড় হয়, ঠিক তেমনই মানসিক চাপ বা উদ্বেগে থাকলেও চোখের তারা আকারে বাড়তে পারে। আসলে বিপদের মুখোমুখি হলে শরীর এক ধরনের প্রস্তুতি নিতে শুরু করে— হয় লড়তে হবে নয়তো সেখান থেকে দ্রুত সরে যেতে হবে। চোখের তারার বড় হয়ে যাওয়া সেই প্রস্তুতিরই লক্ষণ।

মাদকাসক্তি

উত্তেজক মাদকের ব্যবহারে চোখের তারা আকারে বড় হবে। অন্য দিকে ব্যথা-বেদনার উপশমকারী ওষুধ বা আফিম ব্যবহার করলে চোখের তারা আকারে ছোট হবে।

স্নায়ুতন্ত্রের সমস্যা

দু’টি চোখের তারারন্ধ্র অসমান হলে তা স্নায়ুতন্ত্রের সমস্যার ইঙ্গিত। মাথায় আঘাত লাগলে বা অটোইমিউন রোগ মাল্টিপল স্ক্লেরোসিস হলেও তার প্রভাব পড়ে চোখের তারায়।

অটিজ়ম

শিশুদের চোখের তারার নড়াচড়া যদি অসামঞ্জস্যপূর্ণ হয়, তবে তা অটিজ়মের লক্ষণ।

শারীরিক উত্তেজনা

চোখের তারার ঘন ঘন আকার বদল হওয়া শারীরিক উত্তেজনা বা মিলনেচ্ছার জন্যও হতে পারে। অবশ্য অতিরিক্ত ক্লান্তি বোধ এবং মেধাজনিত চাপের কারণেও এমন হতে পারে।

মনোবিদ বলছেন, এই সবই রোগের লক্ষণ। সত্যিই রোগ হয়েছে কি না, তা শুধু চোখের তারা দেখে নির্ণয় করে নিশ্চিত হওয়া যাবে না। তবে আগে থেকে সতর্ক হওয়া সব সময়েই ভাল। যাতে চোখের তারায় অস্বাভাবিক কিছু নজর করলে দেরি হওয়ার আগে নিরাময়ের বন্দোবস্ত করা যায়।



আনন্দবাজার
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×