শাহ সাহেবের ডায়রি ।। এক লিটার বিষের দাম ৮৫ কোটি!
১১ ই মে, ২০২৫ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক ফোঁটা বিষ। শরীরে প্রবেশ করলে শিশু বা বৃদ্ধের প্রাণ নিয়ে যমে মানুষে টানাটানি চলে। আবার এই গরলই চিকিৎসা জগতে অমৃততুল্য। কথায় আছে, বিষে বিষে বিষক্ষয়। এই বিষ দিয়েই তৈরি হয় অ্যান্টিভেনম। অস্টিয়োআথ্রাইটিস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম এবং স্নায়ু ও পেশির রোগের ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয় মারাত্মক বিষটি। যে প্রাণীর হুল থেকে বিষ সংগ্রহ করা হয় সেটি আমাদের বুড়ো আঙুলের চেয়েও মাপে ছোট। বিষাক্ত সাপের পর অ্যারাকনিড গোত্রের এই প্রাণীটির বিষও মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
কাঁকড়াবিছে, নাম শুনলেই শিউরে ওঠার মতো অবস্থা হয়। এর বিষ পৃথিবীর সবচেয়ে দামি তরল পদার্থগুলির মধ্যে একটি। এক লিটার বিষের দাম প্রায় ৮৫ কোটি টাকা। একটি কাঁকড়াবিছের হুল থেকে মাত্র ২ মিলিলিটার বিষ পাওয়া যায়। বিষ সংগ্রহ করা শ্রমসাধ্য এবং বিপজ্জনক হওয়ায় বিষটি এত মহার্ঘ। এক লিটার বিষ সংগ্রহ করতে লক্ষ লক্ষ কাঁক়ড়াবিছের হুল লাগে। সেই হুল থেকে বিষ সংগ্রহ করার কাজটি যথেষ্ট ঝুঁকির। ইস্পাতকঠিন স্নায়ু না হলে এই কাজ করা অসম্ভব। সামান্য ভুলচুক হলেও সেই হুল ফুটতে পারে সংগ্রহকারীর শরীরে। কাঁকড়াবিছের হুল ফোটানোর জ্বালা একমাত্র ভুক্তভোগীরাই জানেন।মজার ব্যাপার হল, বিষ সংগ্রহের এই লাভজনক ব্যবসার জন্য কোনও বিরল প্রজাতির কাঁকড়াবিছের প্রয়োজন হয় না। বর্ষাকালে বাড়ির অন্ধকার স্যাঁতসেঁতে জায়গায় বাস করা সাধারণ বিছেগুলির বিষই প্রচুর টাকায় বিক্রি হয়।
সংগৃহীত
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৫ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন