somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ সাহেবের ডায়রি ।। মধ্যপ্রাচ্যের আকাশে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি

১৮ ই জুন, ২০২৫ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের মাঝ আকাশে মিসাইল হামলার ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বাংলাদেশি এক পাইলট। এনাম তালুকদার নামে সেই পাইলট বর্ণনা করছেন তার ভয়ঙ্কর অভিজ্ঞতা।

তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যখন রাত ২টা ১৫ মিনিটে উড্ডয়ন করে, তখন আকাশ শান্ত ছিল, আবহাওয়া অনুকূল ছিল। ককপিটের দায়িত্বে ছিলেন বিমানের ফ্লাইট সেফটির প্রধান ক্যাপ্টেন এনামুল হক এবং তার পাশে ছিলেন কো-পাইলট রাফসান রিয়াদ।

ক্যাপ্টেন এনামুল বলেন, ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা পেরিয়ে আমরা বাহরাইনের দিগন্তের কাছাকাছি পৌঁছলাম। স্থানীয় সময় তখন ভোর ৫টা (১৪ জুন)। ৪০,০০০ ফুট উচ্চতায় পৃথিবী দেখতে সব সময়ই অসাধারণ লাগে। কিন্তু সেই অনুভূতি দ্রুতই মিলিয়ে গেল, তার বদলে নেমে এলো আতঙ্ক ও ভয়, কারণ আমরা সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু দেখলাম।

তিনি আরও বলেন, আমাদের বিমান পারস্য উপসাগরের উপর দিয়ে যাচ্ছিল। ডানদিকে ইরান; বামে এবং কিছুটা পেছনে বাহরাইন। সূর্য তখনো ওঠেনি, তবে পূর্ব দিগন্তে একটি ক্ষীণ আভা দেখা দিতে শুরু করেছিল। হঠাৎ করেই ইরানের আকাশে একটি উজ্জ্বল ঝলক দেখা গেল। প্রথমে ভেবেছিলাম এটি হয়তো কোনো নিয়মিত সামরিক মহড়ার অংশ। কিন্তু মুহূর্তের মধ্যেই দেখতে পেলাম– ক্ষেপণাস্ত্র। ডজন ডজন, এমনকি তারও বেশি ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে একের পর এক পশ্চিম দিকে ছুটে যাচ্ছিল।

‘আমার কো-পাইলটও হতবাক হয়ে গিয়েছিল। আমরা অবিলম্বে আমাদের উড্ডয়নের রুট পর্যালোচনা করতে শুরু করলামএকটি প্রশ্ন আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল: যদি সেই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটিও পথচ্যুত হয়? এই চিন্তাই আমার মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।’

একজন অভিজ্ঞ পাইলট হিসেবে তিনি এর আগেও উচ্চ-ঝুঁকির পরিস্থিতির মুখোমুখি হয়েছেন– কিন্তু এমন কিছু কখনো নয়। ‘আকাশ জুড়ে জ্বলন্ত তীর ছুটে যাচ্ছে, আমাদের বিমান থেকে মাত্র কয়েক মাইল দূরে।

কর্মীরা দ্রুত নিরাপদ দূরত্ব বজায় রাখতে তাদের গতিপথ পরিবর্তন করেন এবং অবশেষে রিয়াদে নিরাপদে অবতরণ করেন।

বাংলাদেশে বিমানের এই পাইলট বলেন, ভূমিতে নামার পর আমি আমার ফোন চালু করলাম এবং শিরোনামগুলো ভেসে উঠল: ‘ইরান ইসরায়েলের উপর বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছ’।

এটি কেবল একটি সামরিক পদক্ষেপ ছিল না– এটি একটি যুদ্ধের শুরু বলে মনে হয়েছিল, এমন একটি যুদ্ধ যা দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। পুরো অঞ্চলের স্থিতিশীলতা এখন ঝুঁকির মধ্যে বলে মনে হচ্ছিল।

‘সেদিন সকালে আমি কেবল একজন পাইলট ছিলাম না। আমি ইতিহাসের সাক্ষী হয়েছিলাম– স্ট্র্যাটোস্ফিয়ারের কিনারা থেকে একটি সংঘাতের শুরু উন্মোচিত হতে দেখেছিলাম।’

তারা যে ক্ষেপণাস্ত্রগুলো দেখেছিলেন সেগুলো সম্ভবত দীর্ঘ-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল – কেবল অস্ত্র নয়, এনামুল পর্যবেক্ষণ করেন; এগুলো ছিল একটি কৌশলগত বার্তা। এই প্রক্ষেপণগুলো লক্ষ্যবস্তুতে ফিরে আসার আগে শত শত কিলোমিটার উপরে প্রায় মহাকাশে উঠে যায়।

তিনি যোগ করেন, ‘মধ্যপ্রাচ্যের আকাশসীমা আর কেবল একটি ট্রানজিট করিডোর নয়; এটি একটি বিতর্কিত এবং সম্ভাব্য বিপজ্জনক অঞ্চলে পরিণত হচ্ছে।’

এনামুল বলেন, সৌভাগ্যবশত, যাত্রীরা যে বিপদের মধ্য দিয়ে অজান্তেই পার হয়ে এসেছেন তা জানতে পারেননি। ‘আমরা নিরাপদে অবতরণ করতে পেরেছিলাম, কিন্তু প্রশ্নটি এখনো আমার মনে ঘুরপাক খাচ্ছে: আমরা যে আকাশে উড়ি তা কতটা নিরাপদ?
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৫ দুপুর ১২:৩৭
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×