somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরণ্য কুটিরে

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাইরে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর আমাদের রুমে বসে প্ল্যানিং করা হচ্ছে অরণ্য কুটির ভ্রমণের। খুবই সাদামাটা একটা প্ল্যান। খাগড়াছড়ি থেকে বাসে করে পানছড়ি। পান ছড়ি থেকে মোটর সাইকেলে বা সি এন জি তে করে শান্তিপুর অরণ্য কুটির। কিন্তু এতো সাদামাটা প্ল্যানিং এর মাঝেও বাধা ওই একটাই। গুড়ি গুড়ি বৃষ্টি। কিন্তু কি আর করা। বৃষ্টি মাথায় নিয়েই বেড়িয়ে পড়লাম। কোথায় পানছড়ির বাস পাওয়া যাবে, কোথায় নামতে হবে তা গত রাতেই জেনে নিয়েছি হোটেল শৈল সুবর্ণার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনা ভাইয়ের কাছ থেকে।
আমরা যখন চেঙ্গি স্কয়ারে এসে পৌঁছলাম তখন বৃষ্টি কমে গেছে। এখান থেকেই বাসে করে যেতে হবে পানছড়ি। দূরত্ব প্রায় ২৫ কিঃমিঃ। পানছড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় ১১,৩০ বেজে গেল। সেখানে গিয়ে দেখি রাস্তায় লোকজন গিজগিজ করছে। একটু অবাক হলাম। কিন্তু হাট বারে যে বাজারে মানুষের একটু ভিড় থাকবেই এবং এতে অবাক হওয়ার কিছু নেই এটা বুঝতে আমাদের প্রায় আধ ঘণ্টা লেগে গেল। কারন এই আধ ঘণ্টায় আমরা অরণ্য কুটিরে যাওয়ার জন্য একটা সিএনজি ও যোগাড় করতে পারলাম না। শেষমেশ আমি, রনি ও আমির আমরা তিন জন মিলে অনেক কষ্টে ৩৫০ টাকার বিনিময়ে একটা সি এন জি যোগাড় করলাম। পানছড়ি হতে অরণ্য কুটির যাওয়ার পুরো রাস্তাটাই ইট বিছানো। তাই এই রাস্তায় মাত্র ৭ কিঃ মিঃ পথ চলতে কোন কষ্ট বা ঝামেলা নেই। আমরা প্রায় ২০-২৫ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থল শান্তিপুরের অরণ্য কুটিরে।
শুরুতেই বেশ বড় একটা গেট চোখে পড়লো। চারপাশটা বেশ সুন্দর করে সাজানো। গেট দিয়ে রাস্তা চলে গেছে সোজা টিলার দিকে। টিলার উপর উঠেই চোখের সামনে উদয় হল বিশাল এক বৌদ্ধ মূর্তি। অনন্য সুন্দর এই মূর্তিটি আমার দেখা সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি, সম্ভবত এটি বাংলাদেশের ও সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি। আসন সহ গৌতম বুদ্ধের এই মূর্তিটির উচ্চতা প্রায় ৫০ ফুট। আনুমানিক এক কোটি বিশ লক্ষ টাকা খরচ হয় এটি নির্মাণে। মিয়ানমারের কারিগর মিঃ পুজ্ঞা এর তত্ত্বাবধানে ২০০৪ সালে এটি নির্মাণ করা হয়।


আমরা মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে থাকলাম এটির দিকে। নিপুন নির্মাণ শৈলী ফুটে উঠেছে এর প্রতিটি অংশে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে, কিছু ছবি তুলে আমরা পুরো অরণ্য কুটিরটি ঘুরে ঘুরে দেখতে থাকলাম। বেশ গুছানো আর পরিপাটি। চারদিকে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছগাছালিতে ভরপুর। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গৌতম বুদ্ধের সহচাযদের ছোট বড় বেশ কিছু মূর্তি। মাঝে মাঝেই রাস্তায় দু’চার জন ভিক্ষুর সাথে দেখা হয়ে যাচ্ছিল। সকলেই বেশ অমায়িক। আমাদের যে কোন প্রশ্নের উত্তর তারা হাসিমুখেই দিচ্ছিল। তাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। প্রায় ঘণ্টা খানেক কাটিয়ে আমরা ফিরতি পথ ধরলাম। ফিরতি পথে খেয়াল করলাম রাস্তার দুপাশে বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত। এক পাশটা গিয়ে মিশেছে পাহাড়ের সাথে আর অন্য পাশটার ঠিকানা দূরের ওই ছোট ছোট গ্রাম। আর এরই পাশ দিয়ে কুল কুল করে বয়ে চলেছে খাগড়াছড়ির অলংকার চেঙ্গি নদী। সি এন জি থামিয়ে আমরা চেঙ্গি উপত্যকার মনোরম দৃশে বিভোর হয়ে গেলাম। নদীর দু’পাশের সবুজ ঘাসের বিছানা, মাঝে মাঝে দু’চারটা কুঁড়ে ঘর, মাঝে মাঝে নৌকা নিয়ে মাঝির আনাগোনা- এ যেন অনেকগুলো দৃশ্যাবলীর এক অবাক সমন্বয়। এরকম দৃশ্য দেখেই হয়তো কবি লিখেছিলেন,’ সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। সি এন জি চালকের ডাকে আমাদের ঘোর ভাঙল। জানান দিল আমাদের ফিরতে হবে।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×