somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী, ট্রাউজারস, জিন্স ও ভূমিকম্প

৩১ শে মে, ২০১৫ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অাপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন যে মুসলিম দুনিয়ায় অার এক নতুন বিতর্ক উস্কে দিয়েছেন এক অবিজ্ঞ বিতর্কিত মাওলানা৷ ইনি পাকিস্তানের জামিয়াত উলেমা-ই-ইসলামি ফজল (JUI-F)-এর মুখ্য মৌলানা ফজলুর রহমান৷ বিতর্ক, ভুমিকম্প অার সুনামি সৃষ্টিতে মৌলানাদের নজরকাড়া পারজ্ঞমতা সত্যিই ঈর্ষণীয়৷ মাঝেমাঝেই তারা মুল্যবান মধুরস, তেতুলরস বিতরণ করে বেরসিক এইসব মুসলিম জাহানে ভেড়ার পাল জনগণের মনমেজাজ, মেধা ও মননকে, সচল, সজীব ও সতেজ রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে থাকেন৷

এবারের বচন "নারীর জিন্স পরার কারণে নাকি ভূমিকম্প হয়"!!

ভাবি নারীরা কখন থেকে এমন সব অশোভন কান্ডকারখানা শুরু করলো অার কবে থেকে পৃথিবীটা জোরেশোরে কম্পিত হতে শুরু করলো?

অাসুন ইতিহাসটা একটু নাড়াচাড়া করে দেখি৷

গ্রীক পুরাণের তথ্য অনুযায়ী অামাজন বলে কথিত অঞ্চলের সব যোদ্ধারাই নাকি ছিলেন নারী৷ তারাই প্রথম প্যান্ট পরা শুরু করেন মানুষের ইতিহাসে৷



পাশ্চাত্যের দেশগুলোতে ১৮০০ শতকের শেষের দিকে কিছু কিছু কারখানায় মেয়েরা প্যান্ট পরে কাজে যেতো সীমিত সংখ্যায়৷
ভিকটোরিয়ান যুগে ওয়াগন পিট কায়লা খনির মেয়েরা প্রচুর বদনাম কুড়োলো সমাজের কাছ থেকে প্যান্ট পরে খনিতে নামার কারণে৷



প্রথম মহাযুদ্ধের সময়, অভাব অনটনের কালে, যুদ্ধে যাওয়া স্বামীদের অার ভাইদের ফেলে যাওয়া ট্রাউজারস মহিলারা রিপু করে পরা শুরু করলেন৷ যুদ্ধ শেষ হবার পরও ১৯২০-১৯৩০ এর সময়ে ঘরে ঘরে কিছু মহিলারা প্যান্ট পরার চলটা ধরে রাখলেন৷

দ্বিতীয় মহাযুদ্ধের কালে অাবারও স্বামীদের, ভাইদের ফেলে যাওয়া জামাকাপড় পরতে বাধ্য হলো ঘরের মেয়েরা৷ প্রয়োজনের তাগিদে কল কারখানায়ও তখন মেয়েরা ট্রাউজারস পরে কাজ করতে শুরু করলো৷ যুদ্ধ শেষে অাবারো চলটা রইলো কেবল ঘরের ভেতরে, অাড্ডার অাসরে৷

অার জিন্সের ইতিহাস তো মাত্র সাম্প্রতিক কালের৷জ্যাকব ডেভিস ১৮৭১ সালে জিন্স বা ব্লু জিন্সের অাবিষ্কার করেন৷ লেভি স্ট্রস এন্ড কো: পেটেন্ট চালু করে ১৮৭৩ সালে৷
একই কোম্পানি সাহস করে মেয়েদের জিন্স বাজারে অানে ১৯৩৪সালে৷মূলত কারখানায় কাজের জন্য মেয়েরা এসব জিন্স পরতো৷

১৯৬০সালে ফ্রান্সের ফ্যাশন ডিজাইনার অাঁদ্রে কুরেজ মেয়েদের জিন্স ফ্যাশন হিসাবে চালু করেন৷
ক্যাথারিন হেপবার্ণ ছবিতে পোজ দিলেন৷ অার পুরোদুস্তর ফ্যাশন হিসাবে মেয়েদের ট্রাউজারস চালু হলো ১৯৭০ এর সময়ে৷

এই হলো সংক্ষেপে মেয়েদের ট্রাউজারস অার জিন্সের ইতিহাস কথা৷

এবার ভুমিকম্পের সংক্ষিপ্ত কথা৷
অাদিকালের প্রথম ভূমিকম্পের কথা কোথাও লেখাজোকা নেই৷ মানব ইতিহাসে প্রথম কাগজে কলমে রেকর্ডকৃত ভূমিকম্প ঘটে খৃষ্টপূর্ব ১১৭৭ সালে চীনদেশে৷ ইউরোপে প্রথম রেকর্ডকৃত ভূমিকম্প হয় খৃষ্টপূর্ব ৫৮০ সালে৷

এবার বিজ্ঞ পাঠকেরে অাপনারাই মেলানোর চেষ্টা করুন...মেয়েদের টাউজারস, জিন্স পরার অাগেও পৃথিবীতে ভূমিকম্প হতো কিনা? ভূমিকম্প কী মাটির পৃথিবীতে ঘটে নাকি মৌলানাদের কলুশিতো চোখে,শরীর ও মনে ঘটে? মেয়েদের শরীর অার জামাকাপড়ের চিন্তা ছাড়া একদন্ডও কী এইসব মৌলানারা কোন সুস্থ চিন্তা করতে পারেন না?

সূত্র:
১) Click This Link

২) Click This Link

৩) http://www.readinessinfo.com/eqhistory.shtml
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৫ রাত ১২:১৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

ডাক্তাররা সামনে আরও পিটুনী খাবে... প্রতিকারের সময় এখনি

লিখেছেন অপলক , ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৫



দেশে রুগির চেয়ে ডাক্তার, নার্স বা সরকারী সেবা প্রদানকারী সংস্থার সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯ জন।... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×