তোমার ছবি আঁকবো বলেই, হাতে নিলাম তুলি
বললো সবাই, ও ছবি তো যায়না ওগো আঁকা
তবু মায়ের কথা ভাইয়ের কথা বোনের কথা ভেবে
রাঙিয়ে তোমার ছবি, তাকিয়ে দেখি –
হলো কেবল, হিজল তমাল ফুলই।
তোমার ছবি আঁকবো বলেই, হাতে নিলাম খাতা
বললো সবাই, ও ছবি তো যায়না খাতায় গাঁথা
তবু ফুলের কথা, পাখির কথা, গাছের কথা ভেবে
রাঙিয়ে তোমার ছবি, তাকিয়ে দেখি –
খাতার ওপর শুধুই সবুজ পাতা।
তোমার ছবি আঁকবো বলেই, বসে ছিলাম ঘরে
বললো সবাই, ও ছবি তো যায়না রাখা ধরে,
তবু মাঠের কথা, ঘাটের কথা, নদীর কথা ভেবে
রাঙিয়ে তোমার ছবি, তাকিয়ে দেখি –
নীলচে আকাশ শুয়ে খাতার পরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




