সাম্প্রতিক কবিতায় মজা পাচ্ছি না
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ রকম শিরোনাম দেয়ায় খারাপ লাগছে। প্রাচীনপন্থি ধারার কথাবার্তা। মাঝে মাঝে 'উত্তরাধিকা', 'কালি ও কলম কিনি', বিভিন্ন দৈনিক পত্রিকার সাহিত্য পাতার কবিতাগুলো পড়ার চেষ্টা করছি। কিন্তু কবিতা পড়ার যে আনন্দ সেটা পাচ্ছি না। নিজেকে কেমন পিছিয়ে পড়া মনে হচ্ছে। অথচ আমি কবিতা পড়তে গিয়ে দেখেছি ভাল কবিতা আমি সহজেই আবিস্কার করতে পারি। ছোট থাকতে গদ্যাক্রান্ত কবিতা ভাল লাগতো না। তখন কবিতা মানেই হল ছন্দ থাকতে হবে। পরে অবশ্য ছন্দহীন এই কবিতাগুলোয় অসম্ভব মজা পেয়েছি। যদিও গদ্য কবিতা কিন্তু অন্তুমিল থাকে। এখনকার কবিতা একেবারেই নিরেট গদ্য। তাতে সমস্যা নেই। আমার কাছে কবিতা মানে হল দু'টি চমৎকার লাইন অন্তত একটা বাক্যাংশ থাকতে হবে। অথবা কবিতাটি পড়ে ভাললাগা, ঘোরলাগা, দুঃখবোধ বা কোন স্বপ্নে জগতে নিয়ে যাবে। অন্তত অনুভুতির জায়গাকে নাড়া দেব তো অবশ্যই।
কবিতা-The most concentrate form of literature-বর্তমান ধারাটির আনন্দে ডুবতে না পারায় মনোকষ্টে আছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন