একটি সার্থক ব্লগ লেখা হল না আমার
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেঘ বালক নামে একজন ব্লগার আছেন। খুব স্মৃতিকাতর, দীর্ঘশ্বাস, হাহাকার, ক্ষোভ আর একই সাথে ভাল লাগার সুতীক্ষ্ণ বুনটে ভরা তার লেখা। জর্নাল ভিত্তিক লেখাগুলো আমার খুব ভাল লাগে। তাই কম্পিউটারের কী-বোর্ড আর মনিটর খুব ক্লান্তিকর মনে হলে তাঁর ব্লগের পাতায় পাতায় ঘুরে আসি। মনটা এক ধরণের ভাল লাগায় ভরে যায়। বার পড়েও ভাল লাগার রেশটা একবোরে ফুরিয়ে যায় না। কিন্তু দুঃখের ব্যাপার হল এখন তিনি আর জর্নাল লিখছেন না। দু-একটা গল্প লিখছেন, সেগুলোও চমৎকার । নিজের দিন যাপনের খবর ব্লগে লেখায় অনেক সমস্যা হয়। পরিচিত ব্লগাররা উস্কে দেয় দেখা হলে, টিপ্পনী কাটে। কিছু লোক আছে যারা খুঁজে খুঁজে দুর্বলতার জায়গাগুলো বের করে আর সময় মতো আঘাত করে অপ্রস্তুত করে তোলে। তাই, তিনি হয়তো আর জর্নাল লিখছেন না। গল্প-কবিতা'র দু-একটা পোস্ট দেন মাসে। আগের জর্নালগুলো ড্রাফট করে ফেলেছেন। খুব মিস করি ঐ লেখাগুলো। আহ! তার মতো যদি লিখতে পারতাম!
আরকেজন ব্লগারের একটা লেখা পড়েছিলাম। তিনি তথ্যপ্রযুক্তিতে পৃথিবী বিখ্যাত কিছু মানুষকে গালাগালি করে তথ্যপ্রযুক্তির উপর দারুন একটা পোস্ট দিয়েছিলেন। পুরোপুরি ক্ষাপামিতে পূর্ণ একটি পোস্ট। হিট ৬০০০-এর অধিক! আমার নিজেরই ৭/৮টা হিট আছে। হঠাৎ হঠাৎ পড়তে ভালই লাগে। কারন ক্ষ্যাপামির সাথে সাথে ব্লগারের প্রতিভা আর দক্ষতার তীক্ষ্ণ ঝলক রয়ে গেছে প্রতিটা লাইনে। তাই এক পোস্টেই ৬০০০-এর বেশি হিট। আহ! এমন একটা পোস্ট যদি দিতে পারতাম।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন