
সোহানী,----
এই টুকরো কাগজটি যখন তোমার হাতে পড়বে ততক্ষন আমি তোমার সীমানা ছেড়ে চলে গেছি- দূরে। আমার বিশ্বাস তুমি আমার সাথে দেখার করার জন্য আবার আসবে। কিন্তু তোমার মুখোমুখি হওয়ার ইচ্ছা আর নেই, তাই চলে গেলাম।
এভাবে তোমার সাথে আবার দেখা হবে ভাবতে পারিনি। সোহানী, তুমি যেদিন আমার জীবন থেকে চলে গেলে সেদিন থেকে আমার জীবনটা কেন জানি পাল্টে গেল। খুব কাছের মানুষ ছাড়া কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না।
আবিদ সাহেব, তোমার হ্যাজবেন্ড। গুলশানের এক কফি শপে কিভাবে যেন আমার সাথে ভাব জমিয়ে ফেলল- আমিও অনেক কিছুই বলে ফেললাম। অনেক দিন পর একজনকে পেলাম যার সাথে বন্ধুত্ব করা যায়।
গতকাল যখন আবিদ সাহেবের সাথে তোমাকে দেখলাম----------
সোহানী, শুন্যতা নিয়ে বেঁচে থাকার জন্য মনে হয় আমার জন্ম, তাই কিছু ভাল সময় পাওয়ার অধিকার হয়তো আমার নেই।
শুনেছিলাম বিবাহের পরে তুমি বাহিরে চলে যাবে তাই এই শহরের গলিতে গলিতে ছড়িয়ে থাকা আমার স্মৃতির পৃথিবী নিয়ে বেঁচে ছিলাম।
আজ অজানা উদ্দেশ্য পা বাড়ালাম, জানিনা কোন শহরে একটু ঠাঁই হবে।
যে শহরে তোমার বসবাস সেই শহরে এই গৃহহীনের থাকার অধিকার থাকতে নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


