
হাত দুরত্বে বই মেলা, সবাই প্রস্তুত।
লেখকরা দিনরাত দোয়া করছেন বইখানা যেন হিট লিস্টের কাছাকাছি থাকে। চূড়া না ছুঁতে পারলেও পাদদেশে যেন পড়ে না থাকে। দোয়ার পাশাপাশি বইয়ের প্রচারও চলছে বেশ জোরেশোরে। অনেককে সারা বছর ব্লগে না দেখলেও বইমেলার শুরু আগেই হাজির হয়ে যান, দুই একখানা লেখা দিয়েই বইয়ের পরিচিত করিয়ে দেন আমাদের সাথে। বসন্তের কোকিলরা ইতিমধ্যে হাজির হচ্ছে বলে মনে হচ্ছে।
আমরা যারা পাঠক তাদের লিস্ট প্রতিদিন বেড়েই চলেছে। লিস্ট বেড়ে চলাতে হয়তো সবার সমস্যা হবে না, শুধুমাত্র আমার মত পকেট হালকাওয়ালাদের কঠিন প্রবলেম। দশ টাকা বেতনের ছয় টাকা সংসারে, দুই টাকা গ্রামের বাবা মাকে, এক টাকা করিমের চায়ের। বাকি এক টাকা দিয়ে কিভাবে এত এত বই কিনব? "ক" এর বই কিনলে "খ" মাইন্ড নিব আবার "ব" এর বিরহগীতি কিনলে "ন" এর নাকফুল নিয়ে সাতকাহন কিনা হইব না।
পকেট হালকাওয়ালারা সম্মুখে আগত এই সকল বিপদ থেকে যাতে রক্ষা পায় সেই জন্য বইমেলায় তাদের কাছ থেকে নামমাত্র মূল্য নেওয়ার আবেদন করছি। বইয়ের প্রচারের স্বার্থে বিনামূল্যে বিষয়টিও ভেবে দেখার অনুরোধ রহিল।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


