

কলাতলী, সুগন্ধা বা ডলফিন পয়েন্ট থেকে ইজিবাইকে ৬০-৮০ টাকা রিজার্ভ করে এখানে চলে আসতে পারবেন, হেঁটেও আসা যাবে, সে ক্ষেত্রে অন্তত ২০-৩০ মিনিট সময় ধরে হাঁটার সহ্য থাকতে হবে।
বর্তমান প্রবেশ মূল্য - মাত্র ৩০০! টাকা, জন্মলগ্নে নাকি ১০০০ ছিল!!
সাড়ে তিন ফুটের নিচে উচ্চতা ব্যাক্তিদের টিকিট লাগবে না।
উপরের দুইখানা ছবি ফি মুক্ত।
চলুন ৩০০ টাকার টিকিট নিয়ে ঢুকে পড়ি।

আপনাকে পানি বেষ্টিত প্রবেশদ্বার স্বাগত জানাবে, ছবিটি ভিতর থেকে উঠানো।

ভয়ংকর পিরহানা তবে ভয়ের কিছুই নেই তাহারা কাঁচের ভিতর বন্ধী। খুব কাছ থেকে মন ভরে দেখতে ভুলবেন না।

আপনি চাইলে এভাবে খাওয়ানোর চেষ্টা করতে পারেন।
এবার মাছের রাজ্য ডুব দেই ..........








নরমাল মোবাইল আর ভিতরে আলোর কমতির জন্য ছবিগুলো তেমন ভালো হয় নাই তার উপর ব্লগার রাজীব নুরের দেখা এখনো পাইনি আমি।


বাড়তি ৫০ টাকা দিয়ে থ্রি ডি মুভি দেখার ব্যাবস্থা আছে, থ্রি চশমা পরে এই দর্শকের মত একখানা সেলফি তুলতে একদম ভুলবেন না।
শিশুদের জন্য খেলার ব্যাবস্থা আছে ছবির লিমিট শেষ তাই ছবি দিতে পারলাম না।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





