
কোন একদিন--
বৈশাখের মেলায় অথবা
গুলশানের কোন এক ছাউনীর নিচে
আমাদের আবার দেখা হয়ে যেতে পারে,
হয়তো সেদিন আমি দেখব---
তুমি নীল শাড়িতে, অন্য কারোর হাতে হাত রেখে।
দেখব- মিষ্টি গল্পে বেশ কাটছে তোমাদের সময়।
দূর থেকে দেখে হয়তো দু'ফোটা চোখের জল ফেলে-
ফিরে যাব গন্তব্যে, সময়ের কাছে নিজেকে সঁপে দিয়ে।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




