২০০৯ এ প্রথম ফেসবুকে একাউন্ট খুলি, ভাল না বুঝলেও - কোনভাবে অন্যদের দেখে নকল করে চালিয়ে নিতাম, নতুন নতুন বন্ধু বানতাম, হাই-হ্যালো করতে পারা তখন আমার কাছে মহা কিছু প্রাপ্তি মত লাগত। দিন যেতে লাগল আর আমার ফেসবুকে একাউন্টের সংখ্যা বাড়তে লাগল। সঠিক সংখ্যা আমার মনে নেই, তবে আনুমানিক ৫০ টা তো হবে। কিন্তু যখন এর গুরুত্ব বুঝলাম তখন আর নতুন একাউন্ট খুলিনি, আমার বর্তমান একাউন্টের বয়স প্রায় ৫ বছর।
আমার মনে একটা প্রশ্ন সব সময় ঘুরপাক খায়, ফেসবুকের মত কেন ব্লগ এত জনপ্রিয় নয়? এই ধরুন আমার অফিসে আমরা মোটামুটি প্রযুক্তি বুঝি এমন লোকের সংখ্যা ২৫ জন, সবার ফেসবুক একাউন্ট আছে কিন্তু ব্লগে একাউন্ট আছে শুধুমাত্র আমার। আমি ঘনিষ্ট ৪-৫ জনের কাছে জানতে চাইলাম তারা ব্লগে আসতে চায় কিনা, উত্তরগুলো শুনলে আপনারা বেশ অবাক হবেন কারণ শিক্ষিত মানুষের কাছে এরকম উত্তর কেউ আশা করে না। আমার এক কলিগ বলল- এগুলো নাস্তিকরা চালায়, আমি বললাম-দু'একজন নাস্তিক থাকতে পারে কিন্তু সবায়তো নাস্তিক না, তাছাড়া এখানে প্রচুর ইসলামিক বিষয় লেখা হয়, তবে তার সোজাসাপ্টা উত্তর খারাপের কাছে না যাওয়াই ভাল, আমি কিছুতেই তাকে বিষয়টা বুঝাতে পারিনি যে ওখানে ভাল মানুষের সংখ্যা অনেক বেশি। আমার অফিসের সবার মোটামুটি ধারণা ব্লগার মানে ইসলামের বিরুদ্ধে অবস্থান,
ফেসবুকে হয়তো খুব সংক্ষেপে status দেওয়া যায়- যা হয়তো ব্লগে সম্বভ নয়, কিন্তু আমার ফেসবুকে অন্তত ৮-১০ জন বন্ধু আছে যারা নিয়মিত তাদের ভ্রমণ কাহিনি লেখে, আমি তাদেরকেও ব্লগে লেখার কথা বলেছিলাম, কিন্তু কেউ আমাকে তাদের ব্লগে না আসার কারণ জানায়নি, আমার মনে হয় তাদের চিন্তাও আমার অফিসের কলিগদের মত।
আমি নিজে ব্লগ পড়া শুরু করি প্রায় ৪ বছর হবে, আমি এই চার বছরে ভিন্ন ব্লগ পড়ে বুঝলাম- ব্লগে নাস্তিক মাইন্ডের লোক বেশ আছে তবে তাদের সংখ্যা আমাদের মত সাধারণ ব্লগার চেয়ে খুবই কম।
( কেউ লেখাটি পড়ে বিরক্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন )
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



