
পুলিশের মূলমন্ত্র নাকি " জনগনের সেবা", কিন্তু বর্তমানে পুলিশের অবস্থা দেখে মনে হয় বলতে হবে পুলিশের মূলমন্ত্র "জনগণের টাকা নিজের করে নাও বাবা"।
দুই দিন আগেই ধরা পড়ল এক এস,পি মহাশয় একাউন্ডে ৮ কোটি টাকা!! আজ ধরা পড়ল ডিবির ৭ সদস্য সাথে চাঁদার ১৫ লক্ষ টাকা!!
এতো মাত্র দুইটি ঘটনা, এ রকম হাজার ঘটনা বলা যাবে,
সরকার পুলিশের যতেষ্ট বেতন বাড়িয়েছে তারপরও কেন এরকম ঘটনা না কমে, কেন বাড়ছে? তাহলে কি বলব শস্যের ভিতরে ভূত,
যদি তাই হয়, তাহলে দ্রুত এই ভূত তাড়াতে হবে, না হলে যে কোন সময় এ বাহিনী বড় কোন অঘটন ঘটাবে কারণ তারা টাকার জন্য সব করতে পারে।
বর্তমান সরকার অনেকটা এই বাহিনী নির্ভর হয়ে পড়েছে বিরুধীদল দমন করাতে, অসাধু পুলিশগুলো সেই সুযোগ নিচ্ছে, কিন্তু পুলিশতো শুধু বিরুধীদের দমাচ্ছে না, নিরীহ লোকদেরও হয়রানি করছে, তারা আমাদের মনে এক ভয়ংকর ভীতি তৈরী করেছে,
কোন নাগরিক আমার মনে হয় না সহজে পুলিশের দর্শন আশা করে, অনেকে এদের দেখলে দশ হাত দূর দিয়ে যায়।
একটি দেশের সবচেয়ে বড় সেবা মূলক প্রতিষ্ঠান হল " পুলিশ প্রশাসন" মানুষের নিরাপত্তা বিধান যাদের কাজ তারাই এখন নিরাপত্তা জন্য হুমকি তাই দ্রুত এই বাহিনির সংশোধন করে নতুন কিছু ভাবতে হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



