
আমাদের দেশে ছিল-দুইজন নেত্রী,
মসনদের দুই ধারে, দু'জনের চরকিত মত ছিল ঘোরাঘুরি,
হাতল ধরিয়া টানিত দু'জন-পিছে ছিল চাটুকদারে ছড়াছড়ি।
ক্লান্ত হয়ে যখন ভাবিত-থাক মসনদ, দেশের জন্য কিছু করি।
অমনি চাটুকদারের দল বলিত-ওগো নেত্রী এ কেমন কথা!
মসনদ ছাড়িলে আর কি থাকে বাকি!
আসলে তারা ভাবিত-মসনদ হারাইলে তাদের পকেটে ঢুকবে না কানা-কড়ি।
ক্ষমতায় গেলে ভুলিত তারা পূর্বের প্রতিশ্রুতি,
করিব না বলিত যাহা-করিত তাহা বেশী
আর করিব বলিয়া-যে ক্ষমতার মসনদ-
তা মুখে আনিত না কভূ-হোক তা মিছামিছি।
কিছু বলিত না কেও-যদি টানিতে হয় চেীদ্দ শিখের ঘানি।
দু'জনের হাত রক্তে ভিজানো-কেউ ছিল না কম-বেশী,
দূর্নীতিতে ছিল দেশটা ভরা,
তবুও তারা খিল-খিলিয়ে বলিত-
এ সব মিডিয়ার সৃষ্টি।
( এই অকবি ৫০ বছর বেঁচে থাকলে এরকম একটা অকবিতা লিখত )
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


