somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান গ্রামীন অর্থনীতির দৃষ্টিতে- দেশ মধ্যম আয়ের পথে নাকি চাউলের বদলে আটা?

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি-গুগল।

খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, ও শিক্ষা মানুষের মেীলিক অধিকার। মধ্যম আয়ের দেশ হতে হলে এই অধিকারগুলোর কত পারসেন্ট পূরণ করতে হয় নাকি শুধু দেশের মানুষের গড় আয় দিয়ে দরিদ্র, মধ্যম, উন্নত দেশ নির্ধারণ হয়।

যেভাবে নির্ধারণ হোক, দেশের অল্প আয়ের মানুষ, দরিদ্র মানুষের জীবন যদি একটু ভালভাবে না চলে তাহলে এই "মধ্যম আয়ের দেশ" খেতাব জাদুঘরে রাখতে হবে। বর্তমান বাজার অবস্থায় কেমন আছে গ্রামের খেটে খাওয়া মানুষগুলো? আমি সব অঞ্চলের মানুষের খবর জানিনা, তবে আমার এলাকার খবর যতটুকু রাখি তাতে খুব কষ্টে চলছে গ্রামের মানুষগুলো। প্রতিটি গ্রামে দুই-পাঁচটা পরিবার বেশ সচ্ছল থাকে বাকিরা সবাই অল্প আয়ের বা দারিদ্রতা নিয়ে বসবাস করে। গত কিছুদিন একটু বেশি খোঁচ খবর নিলাম, জানলাম অনেকে চাউলের বদলে আটা কিনে আর্থিক ব্যালেন্স করছে। আমার কথা শুনে হয়তো অনেকের হাসি পাচ্ছে, আমাদের এলাকায় অাটা খাওয়াকে দারিদ্রতার প্রতিক হিসাবে দেখা হয়, ছোট থেকে এটাই দেখে আচ্ছি।

কিন্তু গ্রামের এই কষ্টের জীবন সংগ্রাম কি আমাদের শহরের এসি রুমের মন্ত্রী কিংবা দায়িত্ব কর্তাব্যাক্তিরা জানতে পারছেন? মিডিয়া নাকি একটি দেশের দর্পণসরুপ। আমাদের মিডিয়াগুলো কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে? মনে হয় না। এদেশে নির্বাচন হতে এখনও এক বছর বাকি আর নির্বাচন আদেী হবে কি তার ঠিক নেই কিন্তু আসন ভিত্তিক গবেষনা নিয়ে ব্যাস্ত সব মিডিয়া অথচ ঐই সব এলাকার মানুষ ঠিক মত খেতে পারছে কি পারছে না তাদের আর্থিক অবস্থার মান কি রকম তার কোন নিউজ নেই এই সব মিডিয়ায়।

দেশের এই নাজুক অর্থনীতির জন্য শুধু কি শাসক দল দায়ী? আমার দৃষ্টিতে না। সব দলকে এই দায়ভার নিতে হবে। কোন সরকার আন্তরিকতা দিয়ে চেষ্টা করিনি গ্রামীন অর্থনীতির চাকা সর্বদা সচল রাখতে। সবাই শুধু শহরভিত্তিক উন্নয়ন রুপরেখা এঁকেছে কেউ গ্রামের দিকে ঠিক মত নজর দেইনি অথচ এ দেশের ৮০% মানুষ এখনও গ্রামে বাস করে। ৮০% মানুষের অর্থনীতির নিরাপত্তার বাইরে রেখে মধ্যম আয়ের দেশ নামক খেতাব কতদিন ঠিকবে তা ভাবার বিষয়।

সরকার বদল হলে এর সমাধান হবে তা নয় কারণ বি,এন,পির মরহুম অর্থমন্ত্রী একবার বলেছিলেন দেশের গরীব থাকা ভাল তাহলে বিদেশী সাহায্য পাওয়া যায়। নাজুক এই অবস্তা পরিবর্তন করতে চাইলে, যেই ক্ষমতায় আসুক আগে তাদের চিন্তা পরিবর্তন করতে হবে শুধু ৬৪ জেলা শহর নয় ৬৮০০০ গ্রাম নিয়ে ভাবতে হবে। বর্তমান সরকার একটি বাড়ি একটি খামার চালু করেছে গ্রামীন অর্থনীতি শক্তিশালী করার জন্য কিন্তু এই প্রকল্পের টাকা আদেী কি কোন গরীব পরিবার পাচ্ছে? যদি ভাগ্যগুনে দুই-একজন পায় তার আবার নিদিষ্ট পারসেন্ট রেখে দেয় প্রকল্প অফিসার।

গ্রামের এক মুরব্বি একবার বলেছিলেন " মধ্যম আয়ের দেশ কি বাবা জানিনা তয় দু'মুটো ভাত খেয়ে বিদায় নিতে পারলেই শান্তি"।
গ্রামের মানুষগুলোর মধ্যম, উন্নত সবক না দিয়ে তাদের ডাল-ভাত নিশ্চিত করলেই সুখি দেশ পাব আমরা।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×