
এখন অনেক রাত, ছাদে হাঁটছি, আজ কারোর সাথে জমছে না। নিস্তব্ধতা, প্রকৃতির গুমট ভাব সবাই কেমন যেন অচেনা লাগছে অথচ গতকালও আমার প্রিয় ছিলো এগুলো। আজকাল ফেবুতে কিছু লিখতে মন চায় না। বন্ধুরা আমার কষ্টের কথা শুনে লাইক দেয়, ব্লগ শিক্ষিতদের কমিউনিটি মন যা চায় তা লেখা যায় না। মানুষ নাকি কষ্ট পেলে অনেক সুন্দর সুন্দর কবিতা, গল্প লিখতে পারে। কলম-ডায়েরী নিয়ে অনেকক্ষন ছাদে হাঁটলাম কিছুই বের হল না। রুমে ফিরে এই স্বপ্ন ভাঙা হৃদয়ে দুই লাইন লিখলাম।
স্বপ্ন ---------
বেঁচে থাকার অনুপ্রেরণা
আর যদি তা ভেঙ্গে যায়,
কারোর কাছে -শুধু একটি নিরাশা
আমার কাছে --
প্রাণহীন নিথর দেহ নিয়ে বেঁচে থাকা।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




