somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোকিত মানুষ তৈরিতে স্যামু কিভাবে আরো বেশি ভূমিকা রাখতে পারে ?

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"আলোকিত মানুষ" কথাটি শুনলে সবার আগে মনে পড়ে খ্যাতিমান ব্যাক্তিত্ব, শিক্ষাবিদ, সাহিত্যিক, সংগঠক অধ্যাপক অাবদুল্লাহ আবু সায়ীদ স্যারের কথা। তাঁর বিখ্যাত স্লোগান "আলোকিত মানুষ চাই" এদেশের মানুষের হৃদয়ের স্লোগান। স্যারের হাতে গড়া "বিশ্বসাহিত্য কেন্দ্র" বাংলাদেশে সু-শিক্ষিত মানুষ তৈরিতে এক বিপ্লবী ভুমিকা রাখছে। স্যারের ভ্রাম্যমান লাইব্রেরী মানুষের দুয়াতে গিয়ে পেীঁছায়ে দিচ্ছে বই। প্রায় ১৭ লক্ষ ছাত্র-ছাত্রী এই বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ছে, তবুও এ দেশের উল্লেখযোগ্য শিক্ষিত, অল্প শিক্ষিত, দেখে পড়তে পারা শিক্ষিত মানুষ এই সেবার বাহিরে থেকে যাচ্ছে।

স্যামু, বাংলা ভাষার সবচেয়ে বড় কমিনিউটি। এখানে মুক্ত মনে আলোচনা যেমন করা যায় তেমনি তথ্যপূর্ণ অসংখ্যা লেখা পাঠকদের এক আলাদা চিন্তার জগৎ তৈরি করে। নিজেকে নতুন করে আবিস্কার করার স্যামু এক অনন্য স্থান।
কিন্তু ব্যাক্তি প্রয়োজনে অনেকে অনেক সময় স্যামু লগইন করতে পারে না, দেখা গেল সেই সময় একটা সুন্দর লেখা চলে গেল আবার দেখা গেল অনেকগুলো ভাল লেখা সে তাঁর শুভাকাঙ্খীদের সাথে শেয়ার করতে ইচ্ছুক কিন্তু সে তা সহজে পারবে না। এখানে অনেকে কবিতা পড়তে ভালবাসে, কেউ গল্প, কেউ রাজনৈতিক লেখা, কেউ ভ্রমণ কাহিনী। সমাজে এরকম হাজার মানুষ আছে তাঁরা এসব পড়তে ভালবাসে কিন্তু অনেকে প্রযুক্তি জ্ঞানের অভাবে এখানে আসে না। আমরা কি তাদের কাছে স্যামুর মূল্যবাণ লেখাগুলো পেীঁছানোর ব্যাবস্থা করতে পারি।

আমাদের দেশে বেশিভাগ মানুষ এখন স্মার্টফোন ব্যাবহার করে, এই সব ফোনে পিডিএফ বই পড়া যায় খুব সহজে। আমরা এই সুযোগ নিতে পারি। এই ক্ষেত্রে আমার ক্ষুদ্র দৃষ্টিতে- স্যামু কিছু পদক্ষেপ নিলে সহজে হয়ে যাবে।

১) প্রতিদিন লেখা থেকে স্যামু তাদের নির্বাচিত লেখাগুলো বিষয় ভিত্তিক ব্লগে যোগ করে দিতে হবে।
২) এই লেখা থেকে প্রতি চার মাস পর পর পিডিএফ বুক তৈরী করতে হবে, বইগুলো এরকম নামে হবেঃ স্যামুর নির্বাচিত কবিতা সংগ্রহ (২০১৭ মে-২০১৭ আগষ্ট) এভাবে রাজনৈতিক, গল্প, ভ্রমণ কাহিনী, ইত্যাদি।
৩) বইগুলো বিষয় ভিত্তিক ব্লগে রাখার ব্যাবস্থা করতে হবে যাতে সবাই প্রয়োজন মত এখান থেকে কপি করে নিতে পারে।

এভাবে যদি লেখাগুলো আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে তা বর্তমান সময়ের পাঠকদের যেমন কাজে লাগবে তেমনি ভবিষ্যত প্রজন্ম আমাদের লেখা পড়তে পারবে।
তাছাড়া পিডিএফ বইয়ের শেষে স্যামুর ঠিকানা থাকবে এতে অনেকে স্যামুর বিষয় জানতে পারবে বা স্যামুতে যোগ দিবে।

এটি সম্পূর্ন আমার ব্যাক্তিগত মতামত।

বি:দ্রঃ যদি স্যামু কতৃপক্ষ এরকম কিছু করতে চায় আর যদি এই বই পিডিএফ আকারে বানানোর দায়িত্ব আমাকে দেয় তাহলে আমি মনে-প্রাণে ভালবেসে করব।



সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

×