
(সব ছবি আমার কর্মস্থলের)
আমি একজন পোশাক শিল্প কর্মী, গত বার বছর কাটিয়েছি এই শিল্পের মাঝে। আমার ক্ষুদ্র দৃষ্টিতে-এই শিল্পের বর্তমান হাল-চাল।
বর্তমান বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হল এই পোশাক শিল্প। বাংলাদেশের রপ্তানী আয়ের প্রায় ৮০% ভাগ আসে এই শিল্প থেকে। বর্তমানে বাংলাদেশে এই পোশাক কারখানা আছে প্রায় ৪২০০-৪৫০০ মত যেখানে প্রত্যক্ষভাবে কর্মে নিয়োজিত আছে প্রায় চল্লিশ লক্ষ মানুষ তাছাড়া পরোক্ষভাবে আরও দশ লক্ষ মানুষ এই শিল্পের উপর নির্ভরশীল। অনেক জায়গায় স্থানীয় অর্থনীতি চরম উন্নয়ন এই পোশাক শিল্পের কারণে। আজকে সরকার যে নারী উন্নয়ন রুপরেখা দেখায় তার অধিকাংশ কৃতিত্ব এই শিল্পের, কারণ এই শিল্পে নিয়োজিত কর্মীদের প্রায় ৮০% নারী।
খুব সংক্ষেপে, কিছু প্রশ্নভিত্তিক উত্তর খুঁজি এই শিল্প নিয়ে।
১) কেমন আছে অর্থনীতির চালিকা শক্তি এই শিল্পের কর্মরত শ্রমিকরা?
২)প্রয়োজনীয় কতটুকু দক্ষ জনবল তৈরী করেছি আমরা?
৩) কেন এই শিল্পের অশনি সংকেত দেখচ্ছি আমি?
পোশাক শিল্পকে দুই অংশে ভাগ করা যায়-১) টেক্সটাইল ২) গামেন্টস
গামেন্টসের তুলনায় টেক্সটাইলে অনেক বেশী সুযোগ পাওয়া যায় কারণ এখানে অনেক শিক্ষিত লোক থাকে পক্ষান্তরে গামেন্টসে বেশীভাগ স্বাক্ষর শিক্ষিত। তাই এ শিল্পে সবচেয়ে অবহেলিত অংশ হল গামেন্টস। আমরা মাঝে-মধ্যে যে শ্রমিক আন্দোলন দেখি তা মূলত এই সেকশনের শ্রমিকরা। এখনও অনেক কারখানা আছে যেখানে সরকার কতৃক নির্ধারিত বেতন-ভাতা দেওয়া হয় না। নানান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই সব শ্রমিকরা।
এই শিল্পে প্রচুর দক্ষ জনবল প্রয়োজন, কিন্তু সেই পরিমাণ দক্ষ জনবল আমরা তৈরী করতে পারিনি বা পারচ্ছি না যার কারণে এই শিল্পে ঢুকে পড়েছে- চীন, পাকিস্তান, শ্রীলংঙ্কা, ভারতের লোকবল। যাদের বিশাল একটা অংশ ম্যানেজমেন্টে দায়িত্বরত। তারা কোম্পানীর অধিক লাভ দেখাতে গিয়ে শ্রমিকের নায্য অধিকার থেকে বঞ্চিত করছে তাতে করে বাড়ছে ম্যানেজমেন্টে-শ্রমিক দুরত্ব। যা এই শিল্পের জন্য মোটেও ভাল নয়।
এই শিল্পের উপর নির্ভর করে গড়ে উঠেছে গামেন্টস টেস্টিং জগৎ যা পুরোপুরি বিদেশীদের দখলে যেমন- SGS, ITS, Intetack.
এখানে প্রায় বিলিয়ন ডলারের ব্যাবসা।
কেন আমি অশনি সংকেত দেখচ্ছি- আমাদের দেশে নিয়োজিত বিদেশী জনবল হল-চীন,পাকিস্তান,শ্রীংলঙ্কা,ভারতের লোকজন, আর এই দেশগুলো আমাদের এই শিল্পের প্রতিযোগি। আমি আগে বলেছি তাদের সাথে সাধারণ শ্রমিকদের তেমন মিলছে না, তার উপর পায় না নায্য অধিকার, এখন যদি আমাদের শিল্প ক্ষতির ইচ্ছায় তারা শ্রমিক উস্কে দেয়, তাহলে এই শিল্প অনেক ক্ষতির মুখে পড়বে।




উপরের সব মেশিনগুলো এই শিল্পের ব্যবহৃত হয়, সুইডেন, ইংল্যান্ড, ভারত থেকে কোটি কোটি ডলার খরচ এগুলো আমদানী করতে হয়।
খুব দ্রুত আমরা যদি দক্ষ জনবল না তৈরী করতে পারি তাহলে এ শিল্পের ভবিষ্যত খুবই খারাপ হবে। কারণ মেশিন তৈরী করার মত প্রযুক্তি, কাঁচামাল আমাদের নেই।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


