
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দেখা হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কথাও হলো তাঁদের মধ্যে। মির্জা ফখরুলকে দেখে ওবায়দুল কাদের বললেন, ‘আমরা যেহেতু রাজনীতি করি, তাই আলাপ–আলোচনার পথ খোলা রাখাই ভালো।
(প্রথম আলো)
আলোচনা ছাড়া অন্য কোন পথে সমাধান মানে সংঘাত, ক্যু, ইত্যাদি। এদেশের মানুষ আপনাদেরকে ভালবেসে তাদের জন্যই আপনাদের অহংকার কমাতে হবে। আপনারদেরকে প্রমাণ করতে হবে আপনারা দেশ, জাতির কথা ভাবেন। আমাদের ভুল ধারণা ভাঙ্গতে হবে আপনাদের।
যারা নিরাশাবাদী তারা হয়তো মান্নান- জলিলের সংলাপ কথা তুলবেন, বার বার সংলাপে বসেও তারা সমাধান করতে পারিনি, সমাধান করতে না পারার খেসারত জাতির সবাই জানে। আমি বলছি না ঐ ভয়ে আপনাদের সংলাপ করতে হবে। আপনাদের সংলাপ করতে হবে দেশ, জাতির কথা ভেবে, অতীতের সব ভুল ধারণা ভাঙ্গতে, নিরাশাবাদীদের আশাবাদী হওয়ার স্বপ্ন দেখাতে।
আপনারা হয়তো এসি রুমে, গাড়ির ভিতরে বসে দেখতে পান না, একটু আশা দেখলে, এ দেশের মানুষ কত বড় স্বপ্নের পসরা নিয়ে বসে।
"আলোচনা হোক সকল সমস্যা সমাধানের মূলমন্ত্র" আগামী দিনের সব সমাধান হোক আলোচনা মাধ্যমে। আমরা চাই না কোন সংঘাত, ক্যু। আমরা চাই রাজনীতি জিতুক।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


