কিসের রাজনীতি!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বর্তমান সেরা ধনী, বর্তমান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা।
চেয়ারম্যান সাহেব
মঞ্চে উঠে
বলল-হুঙ্কার ছেড়ে,
"উন্নয়নের জোয়ার বইবে
সব এলাকা জুড়ে"
"চোর-বাটপার
সাফ করিব
জীবন বাজি রেখে"
আমজনতা তালি দিয়ে
বলল-হেসে হেসে
এমন নেতা দেখা মেলে
শত জনম পরে।
ফেরার পথে মন্টু মিয়া
বলল-চেয়ারম্যান সাহেব
একটি কথা বলতে চাই
অভয় যদি মিলে।
অভয় পেয়ে মন্টু মিয়া
বলল কানে কানে
বন্যার টিন, গরীবের চাল
সবইতো দেন মেরে।
"ভিক্ষুকের ছাগল!
সেটারও ভাগ-
নিছেন সবার আগে।
মন্টু মিয়ার কানটা টেনে
বলল-চেয়ারম্যান হেসে
বলদরে তুই, বলদ রইলি
বুদ্ধি হবে কবে?
"ছেলে পড়ে বিলেত আমার
মেয়ে কানাডায়
টিনের টাকা না আসিলে
খরচ পাব কোথায়?
মন্টু মিয়া বলল তখন
মঞ্চে ওসব তবে!
"হায়রে বলদ
রাজনীতিটা বুঝবি তুই কবে?
"বাহিরে এক ভিতরে অন্য
এটাই এখন নীতি
নিজের পকেট না ভরিলে
কিসের রাজনীতি!
(বন্যার টিন, গরীবের চাল, ভিক্ষুকের ছাগল এখানে দূর্নীতির রুপক অর্থে, চেয়ারম্যান ক্ষমতার রুপক অর্থে, মন্টু মিয়া ক্ষমতাবানদের বলদ চামচা )
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন