somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক কি আমরা ঠিকঠাক ব্যাবহার করছি?

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






ফেসবুক বর্তমান বিশ্বে অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় একটি প্রযুক্তি। মোটামুটি বুদ্ধিমান প্রায় সকলের একখানা ফেসবুক আই,ডি আছে।
কিন্তু আমরা কি এই জিনিসটা সঠিকভাবে ব্যাবহার করছি?

আমার দেখা ও করা তিনটি ঘঠনা বলি,---
১) আমি অনেক আগে একটা ফ্যাক আই,ডি খুলেছিলাম, হঠাৎ সেই আই,ডি টা খুলে আমার এক সহকারীকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালাম সাথে ম্যাসেজ করলাম, সে সাথে সাথে রিসিভ করল এবং উত্তর দিল। আমি তার কাছে মোট পাঁচটা প্রশ্ন করলাম সে পাঁচটারই মিথ্যা উত্তর দিল, আমি আমার পরিচয় ম্যাসেজ করে জানালাম তখন সে অফ লাইনে চলে গেল, পরেরদিন অফিসে এসে বলল ভাইয়া সরি।
(আমার ফ্যাক আই,ডি নিয়ে বিস্তারিত আছে আমার এই লেখায়,
ব্লগ কেন ফেসবুকের মত জনপ্রিয় নয়?

২) আমি যে বাসায় ভাড়া থাকি, সেই বাড়িয়ালার অর্নাস পড়ুয়া মেয়ে একদিন আমার রুমে এসে বলল ভাইয়া আপনার কম্পিউটার দিয়ে আমার একটা ফেসবুক আই,ডি খুলেদেন। আমি বললাম মোবাইল দিয়ে খুলো সে বলল আমি ভাল বুঝি না, আপনি খুলে দেন (আসলে মেয়েটা এসব নিয়ে তেমন মাথা ঘামাত না সারাক্ষন পড়া নিয়ে ব্যাস্ত থাকত) আমি তার নাম দিয়ে একটা একাউন্ট খুলে দিলাম, সাথে তাঁর সুন্দর একটা ছবি প্রোফাইল পিকচার দিলাম। পরের দিন সন্ধ্যায় এসে বলল ভাইয়া আমার আই,ডি টা অফ করে দেন, আমি বললাম কেন? সে তার মোবাইলে দিয়ে দেখাল এই পর্যন্ত ২৯৬ টা ফ্রেন্ড রিকুয়েস্ট এসেছে সবাই ছেলে এবং অপরিচিত।

৩) আজ সকালে আমার এক হালকা পরিচিত বন্ধু দেখি খুব মনোযোগ দিয়ে অনেকক্ষন ধরে চ্যাট করছে, আমি তাকে বললাম এতক্ষন ধরে লাইনে কে? সে মুচকি হাসে, পরে বলল কাল রাতে একটা মেয়ের নাম দিয়ে ফ্যাক আই,ডি খুলেছে এই পর্যন্ত দশজন প্রেমের অফার দিয়েছে।

ফেসবুকে এখন এক মিথ্যার স্বর্গরাজ্য তৈরি হচ্ছে, রসালো ভুয়া খবর এখানে মহামারি রুপে দেখা দিয়েছে, টাটকা খবরের নামে নোংরা ভিডিও লিংক দিয়ে দিচ্ছে।

আমাদের বর্তমান সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রযুক্তি ব্যাবহার অনেকটা এরকম।

ফেসবুকে একদম ভাল কিছু হচ্ছে না, তা নয়, অনেকে সামাজিক আনন্দোলন গড়ে তুলছেন, টুরিস্ট সহায়ক গাইড লাইন তৈরি করছে। অনেকে প্রযুক্তির নানান দিক নিয়ে আলোচনা করছে, কিন্তু তাদের সংখ্যা খুবই কম।

জানিনা কারোর পক্ষে এগুলো বন্ধ করা সম্ভব কিনা, তবে এগুলো দ্রুত বন্ধ না হলে যুব সমাজ অচিরেই নষ্টের শেষ সীমায় পেীঁছায়ে যাবে।


সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×