
শীতকাল এলেই আমাদের দেশে শুরু হয় ঐরস নামে এক প্রকার মেলা, আর সেখানে স্রষ্টার সিদ্ধিরলাভের নামে চলে উন্মুক্ত গান্জা টানার প্রতিযোগিতা।
কি বিচিত্র সব বাবার নাম- ল্যাংটা বাবা, তালা বাবা, এরকম কত নাম যে আছে তার ইয়াত্তা নাই। সভ্য জগতে কেউ ল্যাংটা থাকতে পারে ভাবতে অবাক লাগে, এখন দেখছি সেই ল্যাংটা আবার ধর্মের প্রচারক!!!
পৃথিবীতে কোন ধর্মে মাতলামী, বেহাপয়াপনা অনুমতি আছে বলে মনে হয় না, অথচ সভ্য যুগে সারারাত মেয়েদের দিয়ে নাচিয়ে মন মন গান্জা টেনে শান্তির ধর্ম ইসলামে নামে হালাল করা হচ্ছে, কেউ প্রতিবাদ করছে না ঠিকমত, কেউ প্রতিবাদ করতে গেলে তাকে উগ্রপন্হী বলে অাখ্যা দেওয়া হচ্ছে।
আমাদের দেশে গান্জা টানা আইনত অপরাধ তাহলে এসব জায়গায় কেন পুলিশ পাহারায় গান্জার টানার অনুমতি থাকছে?
ধর্মের কারণে কি?
সাম্প্রতিক দুই দেশে দেখলাম গান্জা টানার উপর বৈধতা দেওয়া হয়েছে, আমাদের দেশে নিদিষ্ট স্থানে সেরকম করা হোক যে রকম মদের ক্ষেত্রে করা হয়েছে তাহলে ধর্মের নামে অন্তত গান্জাখোরদের মেলা কমে আসবে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



