
প্রতিদিন দেখি কোন না কোন নেতা বিভিন্ন সংগঠনের ব্যানারে অনুষ্টানে বক্তব্য দিচ্ছে, সংবাদ সম্মেলন করছে। এসব অনুষ্টান বা সম্মেলন করতে নিশ্চই বেশ খরচ হয়। তাছাড়া নেত্রীর সংবর্ধনা, দলীয় ব্যানারে মিছিল এ সবেতো বেশ খরচা-পানি হয়।
এখন প্রশ্ন হল- এসব খরচ জোগান দেয় কে?
নিশ্চই কেউ ব্যাক্তিগত সম্পদ থেকে এই খরচ বহন করবে না, তাহলে নেতাদের পকেটে খরচের এই টাকা আসে কিভাবে?
আমি যখন নতুন ঢাকায় আসি তখন দেখি বিশাল বিশাল মিছিল, বাস ভর্তি মানুষ গুলিস্থান অভিমুখে, আমার মনে প্রায়শই প্রশ্ন জাগত এত লোকের এই সব খরচ বহন করে কে? ধীরে ধীরে বেশ উত্তর পাই, তখন নিজেই নিজেকে বলি- এই জন্যই বুঝি মানুষ নেতার হওয়ার জন্য এত দেীঁড়ায়।
আমার জানার উৎসগুলো শেয়ার করছি আপনাদের সাথে--
ঢাকায় আসার পর এক নেতার সাথে আমার বেশ খাতির হয়, একদিন তাকে প্রশ্ন করি- ঢাকায় প্রতিদিন বিভিন্ন ব্যানারে যে অনুষ্টান বা সংবাদ সম্মেলন হয় এই খরচ কে বহন করে? মুচকি হেসে বলে- যে নেতারা বা মন্ত্রীরা প্রধান অতিথি হয়ে আসে তারাই দেয় তবে অন্যভাবে। আমি বললাম, বুঝলাম না, সে বলল- যখন সরকারী চাকরীর কোন নিয়োগ হয় তখন আয়োজন গ্রুপ ঐসব নেতাদের সুপারিশ নিয়ে নিজেদের ৫-৭ টা ক্যান্ডিডেট ঢুকায়, বুঝলি।
একদিন হাতিরঝিল থেকে সন্ধ্যায় সিএনজি নিয়ে যাত্রাবাড়ী যাচ্ছি, কিছুদূর এসে সিএনজি ড্রাইভার সিএনজি থামিয়ে নিজে গিয়ে এক ব্যাক্তিকে কিছু টাকা দিয়ে এলো সাথে একটা রসিদ নিয়ে এলো, আমি বিষয়টা কি ড্রাইভারে কাছ থেকে জানতে চাইলাম, বলল- আজকের চাঁদা দিনে দিতে পারি নাই তাই এখন দিয়ে এলাম, নইলে পরে সমস্যা করবে।
বছর দুই আগে এক বাস ড্রাইভার চা দোকানে বসে ঢাকার মেয়রকে বেশ গালি দিচ্ছে, আমি বললাম-ভাই মেয়র আপনাকে কি করল, সে বলল-গুলিস্থানের চাঁদার হার বাড়িয়ে দিয়েছে, আমি বললাম- মেয়র কি চাঁদার টাকার ভাগ পায় নাকি? সেতো রীতিমত অবাক হয়ে বলল-আপনি কি বাংলাদেশে থাকেন। আমি লোকটাকে টিভিতে দেখেতো তেমন মনে হয় না, তখন লোকটা বলল-আমি বলি শুনেন- গুলিস্থানের চাঁদার বড় অংশ যায় মেয়র বরাবর, তারপর থানায়, এরপর যা থাকে ছোট-খাট নেতারা ভাগ-বাটোয়ার করে নেয়।
আর হকারদের কথাতো আমি আমার গত লেখায় বলেছি।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




