
ব্লগে এসেছি বছর দুয়েকের মত হল, আমার প্রথম নিকটি পাসওয়ার্ড পরিবর্তন যুগে পাসওয়ার্ড হারিয়েছি, কতৃর্পক্ষের সাথে সকলভাবে যোগাযোগ করেও পাসওয়ার্ডটি উদ্ধার করতে পারি নাই, অবশ্য ঐই নিকটিতে তেমন লেখা নাই আমার।
ব্লগে এসে প্রথম সবার মত অকবিতা দিয়ে শুরু করি, এরপর আমার প্রিয় বিষয় রাজনীতি নিয়ে যখন লেখা শুরু করি তখন থেকেই অনেকে আমার লেন্জুয়া দেখতে পায়। আমি অনেকবার বলার চেষ্টা করেছি আমি কোন লেন্জুয়াবাহী লোক নই, তবুও তাঁরা কেন জানি সন্দেহ করে।
লেখায় আমার কাঁচা-হাত, তবুও প্রাণপ্রণে ভাল লেখার চেষ্টা করি। ইতিহাস নিয়ে বিভিন্ন লেখকের মাঝে যখন অসংঙ্গতি দেখি, তখন তা জানার আগ্রহে এখানে প্রশ্ন তুলি কিন্তু দেখা যায় সঠিক উত্তর দেওয়ার চাইতে আমার লেন্জুয়া নিয়ে টানাটানি করে। অনেকে জোর করেই আমার একটি লেন্জুয়া জুড়ে দেয়।
এই ব্লগে নতুন থাকা অবস্থায় এক সিনিয়র ভাই বলেছিলেন এখানে নিরপেক্ষ থাকার চেষ্টা করলে বেশিদিন টিকবে না, দুই দলের একটিতে ঢুকে পড় অবশ্য সেই ভাই অনেকটা মজা করে বলেছিলেন। কিন্তু আজ আমার মনে হচ্ছে আমার একটি লেন্জুয়া প্রয়োজন।
যারা আমার লেন্জুয়ার সন্ধান দিবেন তাঁরা দেখবেন আমার লেন্জুয়াটি যেন একটু বেশি লম্বা হয় যাতে করে পরিস্থিতি আমার প্রতিকূলে গেলেও যেন লেন্জুয়া লুকিয়ে ফেলতে না পারি, আর আমার লেন্জুয়াটি যেন শক্ত কিছুর তৈরী হয় যাতে কখনও কেটে না যায়, আমি যেন কখনও লেজহীন হয়ে লেজকাটা শিয়ালের মত বলতে না পারি লেজ কি দরকার বেঁচে থাকার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

