
১) গতকালের রাত ছিল শবে বরাতের রাত, যদিও এই রাত নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। এই ব্লগকেও দেখলাম বিষয়টি নিয়ে লেখালেখি হয়েছে। আমরা যে শুধু শুনিয়া মুসলিম তা গতকাল রাতে বেশ উপলব্ধি করলাম। গতকাল মসজিদে গিয়ে দেখলাম তিল ঠাঁই নাই, সাধারণত এশার নামাযে দুই থেকে তিন কাতার লোক হয় গতকাল রাতে দু'তলা পর্যন্ত কানায় কানায় পূর্ণ। শেষমেষ রাস্তায় কার্পেট বিছিয়ে মানুষের বসার ব্যাসস্থা করা হয়েছে।
এদের মধ্যে আমি অন্তত ১০ জনকে চিনি যারা জুম্মার নামায পর্যন্ত পড়ে না কিন্তু গতকাল রাতে তাদের হাতের তৎসবি গুনার স্টাইল দেখে আমিতো বিশ্বাস করতে পারছিলাম না এসব মানুষগুলো শুধুমাত্র রিযিক নেওয়ার জন্য আজ মসজিদে হাজিরা দিচ্ছে। ফরয বাদ দিয়ে শুধুমাত্র নফল ইবাদত!! কি বিচিত্র আমাদের মুসলিমদের জীবন ব্যাবস্থা। রাস্তায় শো-ডাউনের কথা না হয় বাদই দিলাম।
২) গত সপ্তাহে এলাকার একজন গাড়ির চালককে পুলিশ গ্রেপ্তার করে যিনি বাংলাদেশ মেলামাইন নামের এক কোম্পানীতে গাড়ির ড্রাইভার হিসাবে কাজ করে, তাঁর অপরাধ তাঁর গাড়িতে ১৫০-২০০ পিচের মত ইয়াবা পাওয়া গিয়েছে, পুলিশ মাত্র ৫০ হাজার টাকা বকশিস চেয়েছিল ব্যাচারী দিতে পারে নাই তাই এখন তিনি চেীদ্দ শিখের ভিতর। গত ০১ লা মে এলাকার মাদক গডফাদার ডিবির হাতে গ্রেপ্তার হোন এলাকার সবাই মোটামুটি আনন্দ করে বলে এইবার বুঝি তাঁর ভাটার টান আইবো। কিন্তু গতকাল রাতে দেখি সেই গডফাদার মোটর বাইক নিয়ে রাস্তায় শো-ডাউন দিচ্ছে। পরে শুনলাম মাত্র ২ লক্ষ টাকা বকশিস দিয়ে তিনি মুক্ত। কি বিচিত্র আইন আমাদের!!
৩) বেশ কিছুদিন আগে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, দেখি সম-বয়সী দু'জন রাজনীতি নিয়ে বেশ কথা বলছে, যথারীতি সেখানে একজন আওয়ামলীগের অন্যজন বিএনপির। কথা শেষমেষ ঐ একটাই কথা, রাজাকারে এসে দাঁড়াল। তর্কের এক পর্যায়ে বিএনপির সমর্থক ছেলেটি বলল- রাজাকাররা যদি এতোই খারাপ তাহলে শেখ হাসিনা কেন ফরিদপুর শান্তি কমিঠির চেয়ারম্যান, রাজাকার নুরু মিয়ার ছেলে মোশাররফকে বেয়াই বানালো? আবার মন্ত্রীও বানালো। আওয়ামলীগের সমর্থক ছেলেটি বলল- সবাই কিন্তু ইচ্ছে করে রাজাকার হয় নাই অনেকে বাধ্য হয়ে নাম লিখিয়েছিল কিন্তু তাঁরা মুক্তিযোদ্ধাদের পক্ষ হয়ে কাজ করেছে। পাশ থেকে এক মুরব্বি বলল- বাহ বেশ তো রাজাকার হালাল করার সহজ পদ্ধদি।
(ছবির সাথে লেখার মিল নাই এই জন্য দুংখিত)
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




