
হারের পরেও নিজেদের দায়িত্ব ভোলেনি জাপানিরা (ছবি ও ক্যাপশন- প্রথম আলো)
জাপানি বিশ্বকাপ খেলছে, আমরা খেলছি না, খেলার কথাও না কারণ আমাদের বাফুফে সভাপতি সালাউদ্দিন কাকু ক্ষমতা গ্রহণের সময় বলেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপ লক্ষ্য। আশা করি, কাকু কিছু একটা করবে। যাক আমার বিষয় সেটা না।
জাপানিরা বিশ্বকাপ খেলছে সাথে বিশ্বকে তাঁরা একটা বার্তা দিয়ে যাচ্ছে বা দিয়ে গেল, খেলা শেষে নিজের হাতে তাদের ব্যাবহৃত বিয়ার ক্যান, চিপসের প্যাকেটসহ অনন্য আর্বজনা পরিস্কার করে স্টেডিয়াম ছাড়ছে। বিশ্ব মিডিয়া জাপানিদের এই কর্ম চমৎকারভাবে ফুটে তুলেছে। জাপানিরা বিশ্বকে জানিয়ে দিয়ে গেল "জাপানিরা চায় শুধু জাপান নয় পুরো বিশ্ব সুন্দর হোক"
পক্ষান্তরে,

ইউক্রেনে ঢোকায় এই চার বাংলাদেশিকে আটক করে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। (ছবি ও ক্যাপশন- প্রথম আলো)
আমরা বিশ্বকে বার্তা দিচ্ছি যে আমরা মধ্যম আয়ের দেশ হয়েও অবৈধ পথে ইউরোপ যেতে এখনো আগের মত চেষ্টা করিয়া যাইতেছি।
ফিফা আগত দর্শকের জন্য কিছু সুবিধা দিতে রাশিয়ার সাথে চুক্তি করে কিছু আইন শিথিল করে রেখেছিল বিশ্বকাপ চলা পর্যন্ত আমরা বাঙ্গালীরা সেই সুযোগ নিয়ে ফিফা কে কাঁঠগড়ায় দাঁড় করানোর মত অবস্থা করেছি। বিশ্ব মিডিয়া ফলো করে আমাদের চোরা পথে ইউরোপ যাওয়া কাহিনী প্রচার করছে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




