
ছবি-প্রথম আলো।
অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান পরিস্থিতিতে সংলাপের বিকল্প আসলে কিছুই নেই। ধন্যবাদ জনাব ড. কামাল সাহেবকে জাতির এই সংকট মুহূর্তে সুন্দর একটি পদক্ষেপ নেওয়ার জন্য।
বর্তমান শেখ হাসিনার ক্ষমতার দাপট গতবারের চেয়ে ১০০ গুন বেশি, প্রশাসন থেকে শুরু করে বটম লেভেলের চেীকিদারও শেখ হাসিনার নিয়ন্ত্রণে এই রকম ক্ষমতার মধ্যে থেকে উনি সংলাপ করবেন কিনা জানি না, তবে বঙ্গবন্ধু কন্যা হিসাবে উনার উচিত হবে ড. কামাল হোসনের আহবানে সাড়া দেওয়া তাহলে জাতি অনেক দিন উনাকে স্মরণ করবে।
মাননীয় প্রধানমন্ত্রীকে একটি বিষয় মনে রাখতে হবে- এ দেশের মানুষ ভোট পাগল, ভোট কে উৎসব হিসাবে নেয়, এখন উনি যদি এই উৎসব নষ্ট করে ক্ষমতার জোরে আবার সিংহাসনে বসেন এই দেশের মানুষ ইতিহাসে উনাকে খুব বাজেভাবে মনে রাখবে।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


