
দেীঁড় প্রতিযোগিতা আয়োজন হয়েছে, যে কেউ অংশগ্রহণ করতে পারবেন তবে কিছু শর্ত আছে আর শর্ত ঠিকঠাক মানলেই তবে অংশগ্রহনের সুযোগ। এই প্রতিযোগিতায় পুরস্কারের পাশাপাশি বিশেষ অফারও আছে, অংশগ্রহণ করলেই প্রতি খেলোয়ারের জন্য রয়েছে হালুয়া-রুটি খাওয়ার ব্যাবস্থা। যত খুশি তত খেতে পারবেন, কোন নিদিষ্ট পরিমাণ থাকবে না। সো দেরী না করেই আপনি দেীঁড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করে ফেলুন, কেউ যদি মনে করেন আমি তো তেমন দেীঁড়াতে পারি না, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা হালুয়া-রুটি বিষয়টা মাথায় রেখে আবেদন করে ফেলুন।
দৃষ্টি আর্কষণ- আমি নিজেও এই প্রতিযোগিতায় অংশগ্রহন করছি।
এখন শর্তগুলো মনযোগ দিয়ে পড়ুন-
১) দেীঁড়ানোর সময় কোনভাবেই আমাকে অতিক্রম করা যাবে না, কেউ করলে সাথে সাথে সে প্রতিযোগিতায় অযোগ্য হিসাবে গন্য হবে।
২) আমি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সদস্যদের থেকে ১০ হাত দূরে থেকে দেীঁড় শুরু করব।
৩) এই প্রতিযোগিতায় বিচারক হিসাবে থাকবে আমার অফিসের তিন কর্মচারী। তাদের সিধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
বিশেষ দৃষ্টি আর্কষণ- প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যে কেউ তাদের মতামত দিয়ে এই প্রতিযোগিতার মান উন্নত করার সুযোগ থাকছে তবে শর্ত হচ্ছে ঐ তিন বিষয় নিয়ে কোন কথা বলা যাবে না কারণ উহা ফেভিকল আটা দিয়ে লাগানো হয়েছে।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



