somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*আমার সোনার থালা*

১২ ই জুন, ২০১২ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা বেরসিক চোর আমার সোনার থালাটা চুরি করে নিয়ে গেছে।

না, আমি কোনও রাজা-বাদশাহ না, আমার নেই কোনও রাজ্য। আমি নিতান্তই একজন সাধারন প্রজা। আমার সোনার থালাটা মানে হচ্ছে কাসার থালা। যেটাকে আমি ছোটবেলায় সোনার থালা ই বলতাম। শুধু আমার না, আমার আপুর ও একটা সোনার থালা ছিল। গোলাকার ছোট্ট সোনার প্লেট।
আমি বরাবরই ভোজনরসিক। ছোটবেলায় ও তার ব্যতিক্রম ছিলাম না। আল্লাহ এর দুনিয়ায় হালাল সবকিছুই গপাগপ খাই। তারপরও আমার এই সোনার থালাখানা আমার আম্মা কিম্বা দাদি সর্বদা মেজেঘসে চকচক করে রাখতেন, যাতে কিনা আমি খাওয়ার প্রতি আরও বেশি আকৃষ্ট হই। ফলাফল হিসাবে বেশ নাদুশ-নুদুশ ফিগারের অধিকারী ছিলাম।

ঠিক কত বয়স পর্যন্ত ঐ সোনার থালায় খেয়েছিলাম মনে পড়ছে না। এই প্লেট ছাড়া কিন্তু আমার খাওয়া হত না। এই প্লেট এর সাথে একটা সোনার গ্লাস ও ছিল, একটু ছোট সাইজের। নানুবাড়ি যাবার সময় ও আমি এটাকে বগলদাবা করে নিতে ভুলতাম না। কি আর করা পরিশেষে আমার নানুবাড়িতেও আমার জন্য একখানা সোনার থালা বরাদ্দ হল। আমি সেখানে বেড়াতে গেলে সেই থালাতেই খেতাম।

কিছুটা বড় হলে আমার আম্মাজান আবিস্কার করলেন, এই ছোট্ট থালাতে আমার আহার পরিপূর্ণ হচ্ছে না। অতএব, বড় প্লেট এর আবির্ভাব ঘটল কিন্তু প্লেট টা বড় হলেও এটাও সোনার প্লেট, না হলে যে আমি খাবো না। কিন্তু আমার প্রথম সোনার প্লেট টার মত এত সুন্দর না।

আমরা পরিবারের সবচেয়ে জুনিয়র দুই সদস্য সোনার প্লেট আর সোনার গ্লাসে খেতাম এবং সেইসঙ্গে পরিবারের সবচেয়ে সিনিয়র সদস্য অর্থাৎ আমার দাদাজান ও সোনার থালায় খেতেন। তার মানে দাড়াচ্ছে, আমরা দুই ভাইবোন আর আমাদের দাদাজান হচ্ছেন রাজা আর বাকিসব আমাদের প্রজা...হাহা...। একটু এদিক ওদিক হলেই খবর আছে...!! আমার দাদাজানকে ইন্তেকালের আগ পর্যন্ত ঐ কাসার থালা আর গ্লাসে খেতে দেখেছি। ইয়া ওজনদার গ্লাস আর প্লেট, আরও ব্যবহার করতে দেখেছি কাসা/পিতল এর জগ, নানারকমের বাটি, বদনা ...সবগুলোই সবসময় কেমন চকমক করত।

এখন আর তেমন কাউকে কাসা/পিতল এর আসবাব ব্যবহার করতে দেখা যায় না। এগুলো এখন বড্ড সেকেলে হয়ে গেছে, অথচ তখন বড্ড ভাল লাগত। এটা অবশ্য ঠিক এগুলো বেশ ভারি আর ব্যবহারেও একটু ঝামেলা।

আমার আম্মা তার এই সংসার শুরুকালীন সময়ের নানা স্মৃতি বিজড়িত আসবাব(ঘটি-বাটি) গুলো ঘরের এক কোনে যত্ন করেই রেখে দিয়েছিলেন। কিছুদিন আগে জনৈক বেরসিক চোর আমার আম্মার এইসব স্মৃতিমাখা থালা- ঘটি-বাটি সব নিয়ে গেছেন !!! এই জিনিষগুলোর বাজারমূল্য হয়তো বেশি না কিন্তু আমার আম্মা দেখলাম অনেক বেশি কষ্ট পেয়েছেন। কারন এগুলোর সাথে তার কত না টুকরো টুকরো স্মৃতি জড়িত।।

এখানে যেই ছবিটা যুক্ত করলাম সেটা আমার সোনার থালার না...সেটা আর কোথায় পাব !!!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×