somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আন্তর্জাতিক রক্তদাতা দিবসঃ নিজের কিছু কথা

১৪ ই জুন, ২০১২ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই মিনিটের মধ্যে তৃতীয়বারের মত সুঁই ঢুকছে আমার রক্তনালীতে। প্রথম দুবার ডানহাতে চেষ্টা চালাবার পর ব্যর্থ হয়ে এবার অভিযান বামহাতে। অবশেষে এবার সুঁই ব্যাটা সফলতার মুখ দেখল। সে পেল তাজা রক্তের স্বাদ। আর টেনে নিতে থাকল এক ক্ষীপ্র আবেগে। আমি হাতের মুঠী সংকোচন-প্রসারন করে সেটাকে আরও বেগবান করলাম। একটা অন্যরকম অনুভূতিতে আচ্ছন্ন আমি। ৫/৭ মিনিটেই অভিযান সমাপ্ত। এটা আমার প্রথমবার রক্ত দেবার স্মৃতি।

সন্ধানী সেবার ভার্সিটি তে রক্তদান কর্মসূচি তে আসল। আমি হঠাৎ দেখলাম আমার এলাকার এক ঘনিষ্ট ছোটভাই ঐ দলের সাথে আছে। যে কিনা সেবারই মেডিক্যাল এ ভর্তি হয়েছে। সে বলল, ভাইয়া আমিই আপনার রক্তটা নেবার দায়িত্ব নিলাম। কোনও ভয় নাই। প্রথমবার রক্ত দিচ্ছি, তাই একটু ভয় তো ছিলই। ভাবলাম, আনাড়ি হলে কি হবে , ছোটভাই তো কেয়ার করেই ফুঁটা করবে। সে এতই সাবধানতা অবলম্বন করলো যে পরিনাম তিনবার সুঁইফোড় উপভোগ। একদিক দিয়ে ভালই হোল। সাহসটা বাড়ল। রক্ত দিতে ভয়টা কেটে গেল।

আমি আর আমার খুব কাছের বন্ধু (নাম বলছি না, যদি লজ্জা পায়) একসাথে পাশাপাশি বেডে রক্ত দেবার জন্য প্রস্তুত। আমার বন্ধুটি খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই উদাসীন। আমি জিজ্ঞাস করলাম, নাস্তা করেছে কিনা। তখন বেলা ১১টা। সে তখনও নাস্তা করে নাই। সকালের নাস্তা না করেই উনি চলে এসেছেন রক্ত দিতে। তাকে জোর করে পাঠালাম নাস্তা করার জন্য। সে নাস্তা করে আসল। জিজ্ঞাস করলাম কি খেয়েছিস। বলল, জুস আর এক পিচ কেক। তার অগাধ আত্মবিশ্বাস। এসব রক্ত দেয়া কোনও ব্যপারই না । সে খালি পেটেই দিতে পারত। শুধু শুধু নাস্তা করা। রক্ত দেওয়া যখন প্রায় শেষ পর্যায়ে তখন বলা হোল, রক্ত দেওয়া শেষ হলে কিছুটা সময় শুয়ে থাকতে। কে শোনে কার কথা। আমার বন্ধুটার তো তঁর সয় না। সুঁই খোলার সাথে সাথে মহাশয় তড়াক করে উঠে দাঁড়ালেন। ফলাফল, উনি ‘ও আল্লাহ্ গো’ বোলে চিৎ পটাং হয়ে পড়লেন। ভাগ্যিস পাশেই আমাদের এক বান্ধবি দাঁড়ানো ছিল, সে ওকে ধরে ফেলল। নাইলে নির্ঘাত মাথা ফাটতো। আর ঐ পজিশনে ঐ বান্ধবি ছাড়া অন্য কোনও বান্ধবী থাকলে ওকে ধরতে পারত কিনা সেটা সন্দেহাতীতভাবে বলা যায় না। যাকে বলে “Right man(woman) in right place” । ওর চোখ মুখ সাদা হয়ে আসছে। তাড়াতাড়ি ওর দুই ঠ্যাং চেয়ারের উপর দিয়ে আর মাথা নিচের দিকে দিয়ে এক অদ্ভুত কায়দায় শোয়ায় রাখা হল।

একজন সুস্থ ব্যক্তি যার কিনা ব্য়স ১৭ বছরের বেশি আর ওজন ৪৫ কেজিয়ের বেশি তিনি প্রতি চারমাস পরপর রক্ত দিতে পারেন অনায়াসেই। রক্ত দেবার অল্প সময়েই তা পুরন হয়ে যায়। একবার ঢাকার একটা নামকরা সরকারী হাসপাতালে একজন মুমূর্ষ রোগীকে রক্ত দিতে গেলাম। আশ্চর্যের ব্যাপার হোল, রক্ত দেবার পর ফুঁটোস্থানে লাগাবার জন্য তাদের কাছে কোনও ব্যান্ড-এইড খুঁজে পাওয়া গেল না। তারা সরকারী হাসপাতালের দোঁহাই দিয়েই খালাস। আমি মানিব্যাগে সবসময় ব্যান্ড-এইড রাখি। অগত্যা মানিব্যাগে থেকেই ব্যান্ড-এইড বের করে ফুঁটোস্থানে লাগালাম। সরকার নিশ্চয়ই এসব সরঞ্জাম সরবরাহ করে হাসপাতালে, তাহলে সেগুলো কোথায় যায়।


সেবার আমার মায়ের একটা অপারেশন হল। আল্লাহ্ এর রহমত, আমার আর আম্মার রক্তের গ্রুপ একই। অপারেশন শেষে আম্মার শরীরে রক্ত পুশ করা হোল। ফোঁটায় ফোঁটায় মায়ের শরীরে প্রবাহিত হচ্ছে আমার রক্ত। আমি দেখছি। কেমন না বলতে পারার মত একটা অনুভূতিতে আচ্ছন্ন হয়ে থাকলাম কিছুক্ষন। ডাক্তার যখন বললেন আরেক ব্যাগ রক্ত লাগবে, আমি চাইলাম আরেক ব্যাগ রক্ত দিতে কিন্তু তাঁরা নিলেন না।

একটা তথ্য দেই, একটা সদ্য ভুমিষ্ট বাচ্চার শরীরে এককাপ পরিমান রক্ত থাকে। আরেকটা কথা, আমরা যে একব্যাগ রক্ত দেই সেটার পরিমান হোল ৩০০-৪০০ মিলিলিটার। একবার যারা রক্তদান করছে তারা বারবার দিতে চাইবে, এটাই স্বাভাবিক। কারন এতে আছে এক অন্যরকম আনন্দ, এক স্বর্গীয় অনুভূতি...।

সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১২ দুপুর ২:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×