somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ফরমালিন বা ক্যামিকাল দেয়া আম খুঁজছি...

১৭ ই জুন, ২০১২ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসে আশেপাশে চারিদিকে সহকর্মীদের মধ্যে কেমিক্যাল-মুক্ত আম কেনার হিড়িক লেগে গেছে। রাজশাহীতে কিম্বা চাঁপাই নবাবগঞ্জে কার পরিচিত কোথায় আছে খোঁজ খোঁজ রব উঠেছে। উদ্দেশ্য, ফরমালিন ছাড়া টাটকা আম আমদানি। সপ্তাহ-খানেক আগেও চলছিল দিনাজপুরের লিচু আনার হিড়িক আর এখন চলেছে আম। পরিবারের সদস্যেদের ব্যাপারে কেই বা ঝুঁকি নিতে চায়।

ঢাকার পথে, ঘাটে, ফুটপাতে যেখানে সেখানে গড়ে উঠেছে রাজশাহীর অথবা চাঁপাই নবাবগঞ্জের আমের দোকান। বলা বাহুল্য সব দোকানেই শোভা পাচ্ছে বড় বড় সাইনবোর্ড। যেখানে লেখা, রাজশাহী অথবা চাঁপাই নবাবগঞ্জ থেকে নিজস্ব তত্ত্বাবধানে আমদানি করা কেমিক্যাল-মুক্ত বা মেডিসিন মুক্ত আম। নানা জাতের সুদৃশ্য আম থরে থরে সাজানো। দেখতেই মন জুড়িয়ে যায়। মনে হ্য় কোনটা রেখে কোনটা কিনি। এত সুন্দর আর এত চকচকা দেখতে। চোখে দেখেই এত শান্তি খেতে তো হবে মহা-স্বাদ।

এবার আবার নতুন দেখছি অনলাইনেও কেমিক্যাল-মুক্ত বা মেডিসিন-মুক্ত আম বিক্রির জন্য প্রচার চলছে। মাঝে মাঝে ইমেইল পাচ্ছি। এসএমএস এ ও মেডিসিন-মুক্ত আম বিক্রির বিজ্ঞাপন আসছে হরদম। শুধু একটা ফোনকল, তাতেই আপনার বাসায় পৌঁছে যাবে কেমিক্যাল-মুক্ত টাটকা আম। দোরগোড়ায় টাটকা আম-সেবা। কেবা হারাতে চাইবে এই সুযোগ। তাই আগ্রহী লোকজন এসব চিত্তাকর্ষক বিজ্ঞাপনের দিকেও ঝাঁপিয়ে পড়ছে।
রাস্তার ঝুড়ি নিয়ে বসা বিক্রেতা থেকে শুরু করে ভ্যানগাড়ি, স্থায়ী দোকান, ঝাপড়ি দেয়া অস্থায়ী দোকান ছাড়াও বড় কাভার্ড ভ্যানের পিছন খুলে আম বিক্রি চলছে সগৌরবে। সবারই এক কথা কোনও আমে ফরমালিন বা মেডিসিন বা ক্যামিকেলের বিন্দুমাত্র নাই। যারা বড় কাভার্ড ভ্যানের পিছন খুলে আম বিক্রি করছে তারা তো আরেক কাঠি সরেস, তাদের ভাষ্যমতে তারা এই গাড়ি করেই সরাসরি চাঁপাই নবাবগঞ্জের আমবাগান থেকে চলে এসেছে আর এখানে আম বিক্রি করছে।

আমি সারা বাজার খুঁজে কোনও ফরমালিন বা ক্যামিকাল দেয়া আম খুঁজে পেলাম না। আর যারা রাজশাহীর অথবা চাঁপাই নবাবগঞ্জ থেকে কাউকে দিয়ে আম আনাচ্ছে তাদের আমে তো ফরমালিন বা ক্যামিকাল থাকার প্রশ্নই ওঠে না। তবে চারিদিকে কেন এই ক্যামিকালযুক্ত আম নিয়ে এত হাহাকার। এসবই নিশ্চয় মিডিয়ার প্রোপাগান্ডা বা রটনা। মার্কেটে নাকি সবই ফরমালিন দেওয়া আম। চারিদিকে এত সুন্দর সুন্দর লোভ-লাগানো আম। শুধু আমিই খুঁজে পাচ্ছি না ফরমালিন দেয়া আম। আমার মত বেকুব লোক অবশ্য খুঁজে না পাওয়ারই কথা।

কিন্তু আমি ফরমালিন বা ক্যামিকাল দেয়া আম খুঁজছি। কেউ কি আমাকে ফরমালিন বা ক্যামিকাল দেওয়া আমের সন্ধান দিতে পারেন ??
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×