somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঁ বৃষ্টি তোকে বড় ভালবাসি। তুই কি পারবি...?ঁ

২৪ শে জুন, ২০১২ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাঁসগুলো প্যাঁক প্যাঁক ডেকে চলেছে অবিরাম। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আমার বাসার পাশের প্লটটা এখনও খালি। সেখানে এককোনায় ছাপড়া তুলে বসবাস করে একটি পরিবার।আমেনা’র মার পরিবার। নামটা জানি, কারণ প্রায়ই ঐ আমেনার মায়ের চিৎকার শোনা যায় ।আমেনা, আমেনা বলে বিরামহীন ডাক । আমেনা নামের পিচ্চি মেয়েটা মনে হয় একটু দুষ্টু কিসিমের। তাই এই নিত্ত ডাকাডাকি। ঐ পরিবারের অন্য সদস্যের মধ্যে আছে অনেকগুলো পাতিহাঁস আর রাজহাঁস।

অন্য সাধারণ দিনের বিকেলটা ঐ খালি প্লটের জায়গাটায় বাচ্চা পোলাপানের খেলা আর চিৎকার- চেঁচামেচিতে মুখরিত থাকে। তাই হাঁসগুলো এককোনায় গুটিসুটি মেরে থাকে। কখনও আস্তে আস্তে রাস্তায় উপর উঠে আসে, আবার গাড়ি চাপা পড়ার ভয়ে ফিরে যায় তাদের ছোট্ট ডেরায়।আজকের বৃষ্টিটা তাদের জন্য এসেছে আশীর্বাদ হয়ে। পোলাপানগুলো বৃষ্টিতে মাঠে নামে নাই, তাই পুরাদস্তুর মাঠটাই এখন তাদের দখলে। চলছে হাঁসদের জলকেলির মহোৎসব আর সাথে অবিরাম প্যাঁক প্যাঁক। হাঁসেদের মাতৃভাষা ‘প্যাঁক প্যাঁক’ শিখতে- বুঝতে পারলে বেশ হত। আনন্দ টা ভাগাভাগি করতে যেত । আফসোস !!

৫ম তলার বারান্দায় বসে হাঁসের উৎসব দেখতে বেশ মজাই লাগছিল। দেখি, গ্রিলের ফাঁক গলিয়ে হাত বাড়িয়ে একটু বৃষ্টির স্পর্শ নেবার চেষ্টায় পাশের বাসার ছোট্ট মেয়েটা। বৃষ্টির ফোঁটার স্পর্শ আর তার মুখের হাসি সমানুপাতিক হারে বাড়ছে। মুগ্ধতা তার সারা মুখ-জুড়ে। আমিও মনের অজান্তেই গ্রিলের ফাঁক গলিয়ে হাতটা বাড়ালাম, সাথে সাথে কয়েকফোটা বৃষ্টি স্পর্শ করল হাতের তালু। বেশ ঠাণ্ডা জলের ফোঁটা ।

সামনের রাস্তায় দেখি কয়েকটা ছেলে ফুটবল নিয়ে নেমেছে। রিক্সাগুলো হুট-তুলে, পর্দা লাগিয়ে যাচ্ছে পাশ কাটিয়ে। একটা রিক্সা আবার চলছে হুট খুলেই , যাত্রী দুজন বেশ আয়েশ করেই ভিজছে। আমার মনে হল, আচ্ছা ওদের সাথে কি মুঠোফোন নাই ? মুঠোফোনের জীবনটা কিভাবে বাঁচাচ্ছে ওরা ! জানতে ইচ্ছা করে। অনেকের মানিব্যাগে দেখেছি ছোট্ট একটা পলি-ব্যাগ ভাঁজ করে গোজা থাকে। এটা বৃষ্টি সতর্কতা । হঠাৎ বৃষ্টি আসলে ঐ পলি-ব্যাগে মুঠোফোন ঢুকিয়ে একেবারে নিশ্চিন্ত। কিন্তু আমার কেন জানি এই পদ্ধতি অবলম্বন করা হয়ে ওঠে নাই কখনও।হঠাৎ বৃষ্টি আসলে তাই আশেপাশে ঝাপড়া খুঁজি, খুঁজি দোকানের বারান্দা কিম্বা প্রিয় টং দোকানের ঝুপড়ি।

সামনের বাসাটার ছাদের দিকে চোখ পড়তেই যা দেখলাম , তা আসলে বড়ই মনোরম। যেমনটি নাটক-সিনেমায় দেখা যায়। একযুগল প্রেমিক-প্রেমিকা অথবা নবদম্পতি হাত ধরাধরি করে ছাঁদে বৃষ্টিতে ভিজছে। আহা ! বেশ রোমান্টিক অবস্থা। বেহায়ার মত এই দৃশ্য অবলোকন করা মোটেও শোভন নয়। তাড়াতাড়ি দৃষ্টি অন্যদিকে প্রদান করাই বুদ্ধিমানের কাজ মনে হল।

অন্য একটি বাসার ছাঁদে দেখি দুই ছেলে ভিজে ভিজে ক্রিকেট খেলছে। ঐ ছাঁদটার অর্ধেকটা জুড়ে বিভিন্ন গাছে পরিপূর্ণ । বাড়ির মালিক বেশ গাছ প্রেমিক বলেই মনে হয়। ছাদের বাকি অর্ধেকটায় প্রায়ই দেখি দুইটা ছেলে ক্রিকেট খেলে। এত অল্প জায়গায় ক্রিকেট খেলার যে কায়দাটা তারা রপ্ত করেছে, সেটা এক বিস্ময়। কখনও দেখিনি ক্রিকেট বল লাফিয়ে ছাদ থেকে নিচে পড়েছে। আজ তারা ভিজে ভিজেই খেলছে। চশমার কাঁচে বৃষ্টির ফোঁটা জমে যাচ্ছে তাই কিছুক্ষণ পরপর চশমা খুলে খুলে গেঞ্জিতে মুছতে হচ্ছে। তাতে কি ! খেলা কিন্তু চলছে।

এরকম বৃষ্টিতে আমাদের বাড়ির উঠানটা চরম পিচ্ছিল হয়ে যেত। আমরা পিচ্চিরা বৃষ্টি হলে সেখানেই সড়াৎ -সড়াৎ খেলতাম। একটু দৌড়ে এসে পিচ্ছিল জায়গায় এসে হাল ছেড়ে দিলে পিছলা খেয়ে সড়াৎ করে চলে যেতাম অনেকদূর। কে কার চেয়ে বেশি যেতে পারে, এই খেলায় মাঝে মাঝে কন্ট্রোল হারিয়ে হুমড়ি খেয়ে পড়াটা ছিল অবধারিত সত্য। কখনো সখোনো সাথে থাকত ফুটবল। ফুটবলে একটা লাথি মেরেছি কি মারি নাই, তার আগেই গোটা কয়েক চিৎ-পটাং নাটক হয়ে গেছে।

খেলা শেষে সারা গায়ে এত বেশি কাদায় মাখামাখি থাকত সেটা ধুয়ে মুছে সাফ করার জন্য বৃষ্টির ফোঁটা যথেষ্ট ছিল না। তাই নাইতে যেতাম বাড়ির সামনের নদীতে আবার কখনও বাড়ির ভিতরের পুকুরে। বৃষ্টিতে নাইতে নেমে সাঁতরিয়ে বেশ কিছুদূর যেতাম। তারপর চিৎ হয়ে আকাশপানে মুখ করে থাকাটা ছিল খুব প্রিয়। চোখ বন্ধ , বৃষ্টির ফোঁটাগুলো সরাসরি পড়ছে মুখের উপর, চোখের পাতার উপর । অভূতপূর্ব সেই ক্ষণ। মাঝে মাঝে মুখ খুলে বৃষ্টির ফোঁটার স্বাদ নিতাম।

বৃষ্টিতে সাবান দিয়ে নাইতে গেলে হত এক চরম ফ্যাসাদ। সাবানের ফেনা তো আর কাটে না।যতই পানি ঢালি একটু ফেনা ফেনা ভাব থেকেই যেত শরীরে। গোসল সেরে মরিচ-পিঁয়াজ আর সর্ষে তেলে মাখানো মুড়ি। এখনও জিভে জল এসে যাচ্ছে।

যখন আরেকটু ছোট ছিলাম , তখন এমন বৃষ্টির সময় দাদাজানের পাশে শুয়ে রাজ্যের গল্প শুনতাম। এমন দিনে গল্পগুলো ঠিক কি রকমের হত সেটা মনে করার চেষ্টা করছি কিন্তু ঠিক মনে পড়ছেনা। শুধু মনে পড়ছে কাঁথা গায় দিয়ে বেশ গুটি-শুটি মেরে দাদাজানের গা ঘেঁসে শুয়ে থাকতাম। মাঝে মাঝে দাদাজানও আবদার করতেন। তার দশটা পাকাচুল উঠিয়ে দিতে পারলে তবেই তিনি একটি নতুন গল্প বলবেন। মহা-উৎসাহে পাকাচুল উঠাতে লেগে যেতাম। গুনে গুনে দশটি পাকাচুল তার হাতে দিলেই গল্প শুরু। তবে এই দশটি পাকাচুল উঠাতে গিয়ে কয়টা কাঁচাচুল উঠিয়েছি সেটা বেমালুম চেপে গেছি।

আশেপাশে বৃষ্টি দেখাটা কিন্তু শেষ হয় নাই। ঐযে শেষ যে ছাঁদে ক্রিকেট খেলা দেখছিলাম, সেখান থেকে আবার নিচের দিকে চাইলাম। বৃষ্টি-তো চলছেই অবিরাম। আমার বাসার আশেপাশের বেশ কয়েকটা খালি প্লটে ছাপড়া করে কিছু পরিবার থাকে। সবগুলো ছাপড়া ঘরেই দেখলাম পানি ঢুকে যাচ্ছে। ওয়াসা ও চরম বেরসিক। রাস্তার একপাশ কেটে-কুটে শেষ । জলে কাদায় একাকার অবস্থা। সবমিলিয়ে সব নোংরা পানি ঢুকছে তাদের ঘরে। তারা অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে তা ঠেকাবার।

ভাবছিলাম, বৃষ্টিটা আরও কয়েক ঘণ্টা আগে হত, তাহলে হয়ত দুষ্কৃতকারীরা আগুন দিতে পারত না ঐ বাসটায়, যেই বাসের ভিতর ক্লান্ত-পরিশ্রান্ত ড্রাইভার বদর আলী ঘুমচ্ছিল। এই ঘুমই হত না তার শেষ ঘুম। দুঃখিত বদর আলী। আমরা বড়ই দুর্বল, আমরা শুধুই দুঃখ প্রকাশ করতে পারি। ওরা আমাদের নিয়ে খেলছে।
বৃষ্টি তোকে বড় ভালবাসি। তুই কি পারবি , ধুয়ে মুছে পবিত্র করে দিতে আমাদের এই আবাসভূমি ?

পাদটীকা ঃ লেখাটা লিখেছি ২১/০৪/২০১২ ইং তারিখে যেদিন বদর আলীকে পুড়িয়ে মারা হয়। এর তাই বদর আলীর ঘটনাটা এসেছে। আজকে টিভিতে বদর আলীর পরিবার নিয়ে একটা প্রতিবেদন দেখাচ্ছিল। তাদের ভাষ্যমতে কেউ তাদের খোঁজ নেয়নি। না সরকার, না বিরোধীদল। এমনকি যে পরিবহণ কোম্পানিতে সে চাকরি করত তারা পর্যন্ত কোনও খোঁজ নেয়নি। সত্যিই, বিচিত্র এই দেশ আর আরও বিচিত্র আমরা।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×