সময়টা ভোর, এক্কেবারে কাক ডাকা
রাস্তা ও ছিল বড্ড-রকম ফাঁকা
দেখি, দূরে দাঁড়িয়ে একটা তিন চাকা
ডাকলাম, যাবা নাকি ‘কাকা’।
মারছে প্যাডেল , চলছে জোরে চাকা
পেটের দায়ে আইসা পরছে ঢাকা
খাইসে ধোঁকা , পকেট ফাঁকা
বাধছে ব্যাধি, লাগছে অনেক টাকা।
শীর্ণ কাঁথা, বস্তি ঘরে থাকা
খোজ নেবে তার, কার পড়েছে ঠেকা
ঠায় হয়নি, ছেলের বাসা পাকা
চলছে জীবন একেবারেই একা।। ..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




