গুলশান লেকপাড়ে রিক্সা থেকে নেমে হাটা দিছি সাহাজাদপুরের দিকে। আমার সামনে এক ভদ্রমহিলা ফোন কথা বলতে বলতে হাটছিলেন। যেহেতু বেশ ভীর তাই খুব একটা জোরে হাটতে পারা যাচ্ছেনা। মহিলার প্রায় সব কথাই কানে আসছিল। বুঝতে পারলাম বাড়ীতে রেখে আসা তার ছোট্ট মেয়ের সাথে কথা বলছিলেন। মহিলা একটু পর পর শুধু বলছেন " আম্মু তুমি কাইন্দ না, তুমি কান্দলে আমার খারাপ লাগে। আম্মু ঈদের আগেই চলে আসবো"। মিনিট তিনেকের মাঝে তিনি এই কথাটা প্রায় ১০-১২ বার বলেছেন প্রতেক পরেরবার তার কথাটা আগের চেয়ে একটু বেশী জরানো মনে হচ্ছে। একটা সমায় প্রায় কেঁদে ফেলবেন এমন অবস্থা। রাস্তার ঝাঁঝালো আলো আর লোকলজ্জা তার কান্নাটাকে বার বার থামিয়ে দিচ্ছিল। ইতোমধ্যে রাস্তাটা যেখানে দুদিকে বাক নিয়েছে সেখানে পৌঁছে গেছি। এই জায়গাটাতে আলো একটু কম। আমি ডান দিকে মোড় নিয়েছি, অনেকেই বাম দিকে। এই বার মহিলার গলা অনেক বেশী ভাঙ্গা কিন্তু কণ্ঠ বেশ উচ্চ " আম্মু...গো, আম্মু তুমি কাইন্দ না , তুমি কান্দলে আমার কইলজাটা ছিড়া যায়, তুমি বোঝনা ক্যান আম্মু"। গলাটা সংকুচিত হয়ে মাটিতে মিশবার উপক্রম, সাথে ফুপিয়ে, ফুঁপিয়ে কাঁদবার শব্দ। আর বাঁধ মানল না, বাঁধ সারাক্ষণ মানে না। বুঝলাম সল্প আলো আর কমে যাওয়া মানুষের সংখ্যা মহিলাকে সুযোগ করে দিয়েছে একটু লাঘব করার। একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম, মোবাইল ফোনের ভাইব্রেশনে সম্বিৎ ফিরে পেলাম। নিজের অজান্তেই শার্টের হাতা দিয়ে আমিও চোখ মুছে নিলাম, কেও দেখেনি। ফোনের স্ক্রিনে লেখা MA । ফোনটা কেটে দিয়ে একটা হোটেলে ঢুকলাম , মুখে এক ঝটকা পানি দিয়ে ফোন ব্যাক করলাম " হ্যালো মা কেমন আছেন........." । মা......... রে, মা আর কত জীবন দেখব রে মা ।
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।