somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

খুলনার নির্দলীয় গণমঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা ১ মার্চ গল্লামারী বধ্যভূমিতে মহাসমাবেশ, এখন থেকে প্রতি শনিবার শিববাড়ি মোড়ে জমায়েত

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে খুলনার নির্দলীয় গণমঞ্চ থেকে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে শিববাড়ি মোড়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্দলীয় গণমঞ্চের আহ্বায়ক সাইফুল ইসলাম বাপ্পী।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ মার্চ বিকেল সাড়ে ৩টায় গল্লামারী বধ্যভূমিতে মহাসমাবেশ, ৮মার্চ চুকনগর বধ্যভূমিতে বিকেল সাড়ে ৩টায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া এখন থেকে প্রতি শনিবার বিকেল ৩টা থেকে শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি ও জমায়েত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা বিভাগের বিভিন্ন জেলা. থানা, শিক্ষা প্রতিষ্ঠান, মহল্লায় মোড়ে মোড়ে গ্রামে গ্রামে নির্দলীয় গণমঞ্চের গণসংযোগ কর্মসূচি চলতে থাকবে। গত ১৮ দিন ধরে শিববাড়ি মোড়ে অব্যাহত চলা নির্দলীয় গণমঞ্চের অবস্থান গতকাল রোববার রাত ৯টার দিকে সমাপ্ত হয়। শিববাড়ি মোড়ের আন্দোলন সর্বত্র ছড়িয়ে দেয়ার জন্যই নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিসমূহ হচ্ছে- জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও শহীদ মিনার ভাঙচুরের জন্য দায়ী জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের ২৮ ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতার, আগামী ২৫ মার্চের মধ্যে যুদ্ধাপরাধীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের বিচারের আওতায় আনা, আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে ২৫ মার্চের মধ্যে স্থায়ী ঘোষণা, বাদী পক্ষের যথেষ্ট তথ্য প্রমাণ দলিলাদি ভিডিও ফুটেজ উপস্থাপন, আপিল বিভাগ দ্রুততার সাথে রায় নিশ্চিত করা এবং ট্রাইব্যুনালের ক্ষেত্রে রাষ্ট্র পক্ষের সাধারণ ক্ষমার ঘোষণা রহিতকরণ, ২৫ মার্চের মধ্যে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামায়াত-শিবির এবং তাদের অঙ্গ সংগঠন ও মুখপত্র গণমাধ্যম নিষিদ্ধ, ২৮ মার্চের মধ্যে রাজীব হায়দার ও জাফর মুন্সী হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা ও যথাযথ শাস্তি প্রদান, দেশের বাইরে অবস্থানরত যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনতে কুটনৈতিক তৎপরতা এবং দেশে থাকা যুদ্ধাপরাধীরা যাতে পালিয়ে যেতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা করা, জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, ফোকাস রেটিনা কোচিংসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দেশী-বিদেশী আয়ের উৎস খুঁজে বের করে তা’ নিষিদ্ধ করতে হবে, দেশের যে সমস্ত ভবন, সড়ক ও স্থাপনা চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামে পরিচিত অবিলম্বে সেগুলোর নাম পরিবর্তন করে ঐতিহাসিক ও জাতীয় গৌরবময় বিষয়বস্তুর সাথে সঙ্গতি রেখে নতুন নামকরণ করা, যে সকল গণমাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য সমগ্র জাতির এই গণজাগরণকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হিসেবে অসত্য ভুল ও বানোয়াট সংবাদ পরিবেশিত হয়েছে তার বিপক্ষে সরকারিভাবে উপযুক্ত তথ্য প্রমাণসহ আনুষ্ঠানিক প্রতিবাদ জ্ঞাপন করতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×