somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

জামাতে ইসলামী বাংলাদেশে কখনো নিষিদ্ধ হবে না .....কারন এ দলটি দেশের দুইটি বৃহৎ দলের বাটখারা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর দশেক আগে খুলনা শহর থেকে চুকনগর হয়ে খর্ণিয়া নামক জায়গায় বাইক চালিয়ে যাচ্ছিলাম । কিন্তু এবড়ো থেবড়ো ভাংগা রাস্তা বাইক চালানো সমস্য হচ্ছিল । পরে চিন্তা করে পথিমধ্যে একজায়গা থেকে বিশাল ওজনের মেদওয়লা আরেক বন্ধুকে নিয়ে সেই জায়গায় পৌছেছিলাম । ওকে নামিয়ে দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করে কেন বেহুদা তাকে সময় নষ্ট করলাম তার । প্রতিত্তরে ওকে বল্লাম দোস্ত তোকে আমি বাটখারা হিসেবে নিয়ে গেছিলাম । মনে কিছু করিসনে। তো বাংলাদেশের বড় দল আওয়ামী লীগ ও বিএনপি বিভিন্ন সময়ে জামাতকে সাথে করে চলতে চায় যাতে সরকার গঠন বা অন্যান্য সুবিধে পাওয়া যায় । বর্তমান গণজাগরণের আন্দোলনকারীদের ক্ষমতাসীন দল ও তাদের সহযোগীদল যতই মঞ্চ গরম করুক না কেন জামাত থাকবে । এ মতামত আমার ব্যক্তিগত । আর এই মতমতের সাথে যখন আজ দেখলাম প্রথম আলোর সংবাদে তাতে অবাক হইনি । খবরটি নীচে সেটে দেওয়া হলঃhttp://www.prothom-alo.com/detail/date/2013-02-26/news/332139

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার চিন্তা সরকারের নেই

সরকার কেবল যুদ্ধাপরাধীদের বিচার করবে। কোনো ধর্মীয় সংগঠন বা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার চিন্তাভাবনা সরকারের নেই। বরং ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা করবে।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর এক আলোচনায় এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো বিষয়ে সিদ্ধান্ত ছাড়া মন্ত্রীদের কথা বলতে নিষেধ করেন। সংসদে মন্ত্রীদের কম উপস্থিতির জন্য অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে এসব জানা গেছে।
জানা যায়, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে কয়েকজন মন্ত্রীর আগাম বক্তব্যে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকে তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি আওয়ামী লীগের দলীয় ফোরামেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি। অথচ দিন-তারিখ দিয়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার আগাম বক্তব্য দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ কয়েকজন মন্ত্রী জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে বলে আগাম বক্তব্য দিয়েছেন।
বৈঠকে আলোচনা হয়, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে সরকার আদালতের নির্দেশনার বাইরে কিছু করবে না। নির্বাহী আদেশে বা সংসদে আইন পাস করে এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। আদালত কী সিদ্ধান্ত দেন, সে বিষয়টা দেখে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। প্রধানমন্ত্রী তাঁর সহকর্মীদের বিচারাধীন বিষয়ে সংযত ভাষায় কথা বলতে বলেন। কারণ, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা-সংক্রান্ত একটি রিট মামলা ২০০৯ সাল থেকে উচ্চ আদালতে বিচারাধীন।
জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে কয়েকজন মন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, সময়ই বলে দেবে কী করতে হবে। জনমত পর্যবেক্ষণ করুন, বাস্তবতা দেখুন।
বৈঠক সূত্র জানায়, ধর্মভিত্তিক দলগুলোকে আন্দোলনের উসকানি দেওয়ায় তিনটি পত্রিকার বিরুদ্ধে প্রেস কাউন্সিল আইন অনুযায়ী ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এসব পত্রিকার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিধান আইনে নেই। এ ক্ষেত্রে প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করতে হবে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সবকিছু আইনের দৃষ্টিতে দেখতে হবে। কোনো ব্যক্তি বা সংবাদপত্র অপরাধ করে থাকলে তার আইনগত দিক দেখে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন। তবে প্রধানমন্ত্রী এ কথাও বলেন যে কিছু বিষয় আছে, যা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য একজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া জামায়াতে ইসলামী যাতে ধর্ম ব্যবহার করে ফায়দা হাসিল করতে না পারে, সে জন্য মন্ত্রীদের নিজ নিজ এলাকার মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান বা ইমামদের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
১২টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×