রাজাকারদের ফাঁসির দাবিতে উত্তাল দুই বাংলার মানুষ......বেনাপোল নোমান্সল্যান্ড এলাকা মুখারিত
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে গতকাল বিকেলে বেনাপোল নোমান্সল্যান্ড এলাকা মুখারিত হয় দু’বাংলার তরুণ প্রজন্মের উত্তাল শ্লোগানে। রাজাকারদের ফাঁসির দাবিতে উত্তাল জনস্রোতে একাকার হয়ে যায় নোম্যান্সল্যান্ড এলাকা। পশিচমবাংলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন পেশাজীবী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয় ভারতের বনগাঁও রেলওয়ে স্টেশন এলাকায়।
পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কীর্তিমান বসুর নেতৃত্বে একটি বিশাল মিছিল ১২ কি: মি: পায়ে হেঁটে বিকেল সাড়ে ৪টায় এসে পৌঁছায় নোমান্সল্যান্ড এলাকায়। এ সময় নোমান্সল্যান্ডে অপেমাণ বাংলাদেশের গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দের সাথে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন শ্লোগান দেয়। দু’বাংলার গণজাগরণ মঞ্চের সমাবেশে কয়েক’শ’ মুক্তিযোদ্ধাও অংশগ্রহণ করেন রাজাকারদের ফাঁসি দাবিতে।
বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে ঢাকার গণজাগরণ মঞ্চ থেকে আসা বৈদ্যনাথ দাস, যশোর গণজাগরণ মঞ্চের যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরামউদ্দৌলাহ ভারতীয় গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দের কাছে বাংলাদেশের জাতীয় পতাকা ও ব্যানার ও লিফলেট বিনিময় করেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দু’বাংলার গণজাগরণ মঞ্চের সমাবেশ শেষ হয় বিকেল ৫টায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুনশীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন