somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহীন ভূইঁয়া
আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

হাসিনা, খালেদা, মমতা আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছেন--তসলিমা নাসরিন

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শীর্ষ তিন নারী নেত্রীর বিরুদ্ধে বিষোদগার করলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি বললেন, তিন দশক ধরে নারীদের ক্ষমতায়নের জন্য লিখে যাচ্ছি। কিন্তু এখন ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার জীবনকে নরক বানিয়ে ফেলেছেন। টুইটার বার্তায় তিনি এসব কথা লিখেছেন।

এ বার্তায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- কারও প্রতি বিন্দুমাত্র সম্মান দেখিয়ে কথা বলেননি। তিনি তাদেরকে টুইটার বার্তায় শুধু হাসিনা, খালেদা ও মমতা হিসেবে আখ্যায়িত করেছেন। এখানেই থেমে থাকেননি তিনি। আক্রমণ করেছেন জয়পুর সাহিত্য উৎসব আয়োজকদের। বিভিন্ন লেখককে তিনি ওই মেলায় না যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তাকে আমন্ত্রণ জানানো হয়নি ওই মেলায়। তাই তিনি আলাদা এক টুইটার বার্তায় লিখেছেন- যে বইমেলা একজন সত্যিকার লেখক ও বইপ্রেমীকে বাদ রাখে তা পরিপূর্ণ বইমেলা নয়।

তিনি নিজেকে বাংলাদেশী অভিবাসী হিসেবে পরিচয় দিতে চান না। আরেক টুইটার বার্তায় এমন কথা বলেছেন। তিনি লিখেছেন, আমি বাংলাদেশী অভিবাসী নই। আমি ইউরোপীয় নাগরিক। ইউরোপের অন্য নাগরিকদের মতোই আমি আবাসিক মর্যাদা নিয়ে ভারতে বসবাস করছি। তিনি ভারত ভাগ নিয়েও কথা বলেছেন। লিখেছেন- কেন আপনারা ভারতকে ভাগ করেছেন? পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গ এখনও ঠিক একই রয়ে গেছে। কোন বঙ্গই আমাকে বাংলাদেশে প্রবেশে অনুমতি দিচ্ছে না।

তিনি কথা বলেছেন মুসলমানদের মধ্যে জনপ্রিয় ইসলামিক বক্তা জাকির নায়েক সম্পর্কে। লিখেছেন- জাকির নায়েক আমার চেয়েও জনপ্রিয়। তিনি ইসলামের কথা বলেন। তোমাদের মতো বেকুবরা তাকে বেশি পছন্দ করে। মুসলমানদের মধ্যে যতদিন জাকির নায়েকের মতো ব্যক্তি জনপ্রিয় থাকবে ততদিন আধুনিক বিজ্ঞানে মুসলমানদের অবদান থাকবে শূন্য। তিনি আরেক টুইটার বার্তায় ঢাকায় আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় তার অনুপস্থিতির কথাও তুলে ধরেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×